যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

বাগমারা’য় ইউএনও-এসিল্যান্ডের মন্দির পরিদর্শন, চেক বিতরণ

বাগমারা প্রতিনিধি : প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ০১:৫৬ পিএম

রাজশাহীর বাগমারা উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্না ও সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান। এ সময় সংশ্লিষ্টদের মাঝে চেকও বিতরণ করা হয়।

গতকাল ১৭ অক্টোবর শনিবার উপজেলার বিভিন্ন মন্দির ঘুরে দেখেন। মন্দিরগুলোর সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনকালে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সার্বিক অবস্থা সম্পর্কে অবগত হওয়ার পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার গুরুত্ব তুলে ধরা হয়।

স্থানীয়দের মতে, বাগমারায় সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে প্রশাসনের এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণে একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলাই এমন উদ্যোগের মূল লক্ষ্য।

ধর্মীয় সম্প্রীতি অটুট থাকুক, পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যে এগিয়ে যাক বাগমারা, এমনটাই প্রত্যাশা স্থানীয় সচেতন মহলের।