যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

এলাকার উন্নয়ন ও মানুষের পাশে থেকে কাজ করতে চান হাটশেরপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শাহীন বাদশা

মোঃ পাভেল মিয়া
মোঃ পাভেল মিয়া স্টাফ রিপোর্টার প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ পিএম

পাভেল মিয়া, স্টাফ রিপোর্টার: মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং এলাকার উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় নিয়ে আসন্ন বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হাটশেরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. শাহীন বাদশা। আর এ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় বিএনপির নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে করছেন মতবিনিময়। দীর্ঘদিন ধরে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার পাশাপাশি বন্যা ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন তিনি।

জানা গেছে,তিনি কর্মহীন ও অসহায় মানুষের দুর্ভোগ লাঘবে নিজের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করেন। বন্যা ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোরও চেষ্টা করেন। সংকটের সময়ে মানুষের পাশে থাকাকেই এসব উদ্যোগের মূল উদ্দেশ্য। দরিদ্র ও অসহায় মানুষের প্রয়োজনের সময়ে পাশে থাকাকে নিজের সামাজিক দায়িত্ব বলে মনে করেন তিনি।
শাহীন রেজা বলেন, আমি দীর্ঘদিন ধরে রাজনীতির সাথে সম্পৃক্তা থেকে এলাকার মানুষের সুখে দুখে পাশে থাকার চেষ্টা করেছি। হাটশেরপুর ইউনিয়নের মানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করতে চাই। চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ার সুযোগ পেলে এলাকার মানুষের প্রত্যাশা, সমস্যা ও উন্নয়ন-চাহিদাকে গুরুত্ব দিয়ে কাজ করতে চান তিনি। এ জন্য তিনি সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।
উল্লেখ্য, শাহীন বাদশা হাটশেরপুর ইউনিয়নের সন্তান। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। শাহীন বাদশা সারিয়াকান্দি উপজেলা বিএনপির সদস্য ও হাটশেরপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি। উপজেলা সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। গত ২০২২ সালের হাটশেরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করলে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হন তিনি।