যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

মান্দায় প্রতিবন্ধী শিশুদের বিদ্যালয়ে সংসদ সদস্য ডা. টিপু: সমাজকে একযোগে এগিয়ে আসার আহ্বান

যমুনা প্রতিদিন ডেস্ক প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পিএম

​নিজস্ব প্রতিনিধি:
নওগাঁর মান্দায় ইনডেক্স ইন্টারন্যাশনাল ডিসঅ্যাবল স্কুল অ্যান্ড কেয়ার সেন্টার পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলা সদরের দয়ালের মোড় এলাকায় অবস্থিত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের এ বিদ্যালয়টি ঘুরে দেখেন তিনি।
​পরিদর্শনকালে সংসদ সদস্য শ্রেণিকক্ষসহ বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গে শিশুদের শিক্ষা, পরিচর্যা ও সার্বিক পরিবেশ নিয়ে আলোচনা করেন।
​পরে বিদ্যালয় মিলনায়তনে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মোজাফফর হোসেনের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

​প্রধান অতিথির বক্তব্যে ডা. ইকরামুল বারী টিপু বলেন, “প্রতিবন্ধী শিশুরা আমাদের সমাজেরই অংশ। তাদের শিক্ষা, চিকিৎসা, সঠিক পরিচর্যা ও পুনর্বাসনের সুযোগ নিশ্চিত করা আমাদের সবার মানবিক দায়িত্ব। প্রতিবন্ধকতার কারণে যেন কোনো শিশু সমাজের মূলধারা থেকে পিছিয়ে না পড়ে, সে জন্য সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের সচেতন ও সামর্থ্যবান মানুষকে এগিয়ে আসতে হবে।”
​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ শাওন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল মাসুদ রানা, উপজেলা শ্রমিকদলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ এবং উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিলসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ