যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

সারিয়াকান্দিতে ২৮৬ কেজি মাছের পোনা অবমুক্তকরণ

যমুনা প্রতিদিন ডেস্ক প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ পিএম

স্টাফ রিপোর্টার: প্রাকৃতিক জলাশয়ে মাছের উৎপাদন ও প্রজনন বাড়াতে বগুড়ার সারিয়াকান্দিতে রাজস্ব খাতের আওতায় ২০২৬-২৭ অর্থবছরে ২৮৬ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় বাস্তবায়নে সারিয়াকান্দি পৌরসভার হিন্দুকান্দি এলাকায় বাঙালি নদীতে ৬৫ কেজি পোনা অবমুক্তের মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পোনা মাছ অবমুক্ত করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়া-১ আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম। এরপর উপজেলার বিভিন্ন অভ্যন্তরীণ মুক্ত জলাশয়, প্লাবনভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পর্যায়ক্রমে এসব পোনা অবমুক্ত করা হয়।
অনুষ্ঠানে সভপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলাম।
উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা যায়, হিন্দুকান্দি বাঙালি নদীর পাশাপাশি রামচন্দ্রপুর, পাইকপাড়া, গজারিয়া বিল, রামনগর বিল, আশ্রয়ণ প্রকল্পের পুকুর এবং উপজেলা পরিষদ পুকুরে পর্যায়ক্রমে পোনামাছ ছাড়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মুর্শিদা খাতুন, থানার অফিসার ইনচার্জ আ ফ ম আছাদুজ্জামান, পৌর বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন সনি, সাধারণ সম্পাদক এ্যাড. শরিফুল ইসলাম হিরা,উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু,পৌর মৎস্যজীবিদল সভাপতি কাঞ্চন প্রামানিক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।