মাসব্যাপী গণসংযোগ উপলক্ষে রাজশাহীতে জামায়াতের সদস্য সংগ্রহ কর্মসূচি

মাসব্যাপী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর বোয়ালিয়া পূর্ব থানা শাখার উদ্যোগে সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বাদ মাগরিব এ কর্মসূচিতে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীর।
বক্তব্যে ডা. মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, মানুষের কাছে ইসলামের সুমহান আদর্শ ও ন্যায়-ইনসাফের বার্তা পৌঁছে দিতে গণসংযোগ কার্যক্রমকে আরও জোরদার করতে হবে। সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে তাদের কল্যাণে কাজ করার পাশাপাশি সংগঠনের আদর্শ ও লক্ষ্য সম্পর্কে জনগণকে অবহিত করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, একটি সুন্দর, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠায় দায়িত্বশীল নাগরিকদের এগিয়ে আসতে হবে। এ লক্ষ্য বাস্তবায়নে সংগঠনের সদস্য সংগ্রহ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কর্মসূচিতে স্থানীয় জামায়াতের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
এ সময় নতুন সদস্য সংগ্রহ ও গণসংযোগ কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।
