নানা আয়োজনে সারিয়াকান্দিতে বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পাভেল মিয়া,স্টাফ রিপোর্টার: নানা কর্মসূচির মধ্য দিয়ে বগুড়ার সারিয়াকান্দিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে পৌর বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।পরে বিকেলে মাদ্রাসা মোড় থেকে সারিয়াকান্দি পৌর বিএনপির ব্যানারে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে পাবলিক মাঠে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে সারিয়াকান্দি পৌর ও উপজেলার বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জাতীয় পতাকা ও দলীয় পতাকা, ফেস্টুন, প্লাকার্ড সহ শ্লোগানে শ্লোগানে মাদ্রাসা মাঠে জড়ো হয়ে বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণ করেন। বিকেলে বগুড়া-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলামের নেতৃত্বে মাদ্রাসা মোড় থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পাবলিক মাঠে শেষ হয়। আলোচনা সভায় পৌর বিএনপির সভাপতি সাহাদাৎ হোসেন সনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-১ (সারিয়াকান্দি- সোনাতলা) আসনের এমপি কাজী রফিকুল ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. শরিফুল ইসলাম হিরা। অনুষ্ঠানের আমন্ত্রণে ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল রানা ও তাহেরুল ইসলাম পান্জাব।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, সাবেক সাধারণ সম্পাদক সাহাজাত হোসেন পল্টন, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিদুল ইসলাম মুন্সি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম ফনি, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নজরুল ইসলাম নিশান সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা দলের প্রতিষ্ঠার ইতিহাস, বাংলাদেশের রাজনীতিতে বিএনপির ভূমিকা এবং দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক ধারাকে এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করেন।
