সারিয়াকান্দিতে জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ

বগুড়া প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ সময় অন্তঃসত্ত্বা সহ দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৬ আগষ্ট) বেলা ৩ টায় উপজেলার হাটশেরপুর ইউনিয়নের তাজুরপাড়া গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে শাহা আলীর বাড়িতে এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় শাহা আলী ৬ জনের নাম উল্লেখ করে সারিয়াকান্দি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন-বিশু মিয়ার ছেলে পায়েল মিয়া (৪০), মৃত কছিম উদ্দিন প্রামানিকের ছেলে মোঃ আবু (৩৬) ও মোঃ ছয়ফুল (৫০), আবুর ছেলে মোঃ রাব্বি (১৮), পায়েল মিয়ার স্ত্রী কাঞ্চন বেগম ও ছেলে কালাম মিয়া (২২)। অভিযোগ সূত্রে জানা যায়,শাহা আলী দীর্ঘদিন যাবত প্রবাসে অবস্থান করে দেশে ছুটিতে আসলে তার বসত বাড়ীর মেরামত করার উদ্দেশ্যে উক্ত জমি আমিন দ্বারা পরিমাপ করার কথা বলিলে বিবাদীগন শাহা আলীকে অকথ্য ভাষায় গালিগালাজ করাসহ প্রাণ নাশের ভয়-ভীতি প্রদর্শন করিতে থাকে। এরই জের ধরে ২৫/০৮/২০২৬ ইং তারিখ বিকাল অনুমান ০৩.০০ ঘটিকায় বিবাদীগন শাহা আলীকে উদ্দেশ্য করে বলে নিজ বসত বাড়ীর জায়গা তো দিবেই না, সেই সঙ্গে উক্ত জায়গা হতে চিরতরে উচ্ছেদ করবে। তর্ক বিতর্কের এক পর্যায় বিবাদীগন শাহা আলীর ঘরের বেড়া ভাংচুর করে। বাধা দিতে গেলে বিবাদীগন তাকে জানে শেষ করবে অতর্কিত হামলা চালায়। অন্তঃসত্ত্বা মেয়ে মোছাঃ সাদিয়া আকতার (১৯) বাবাকে রক্ষার জন্য এগিয়ে আসলে তাকেও বিবাদীগন ধাক্কা মেরে মাটিতে ফেলে কিল-ঘুষি ও লাথি মারে। মেয়েকে রক্ষার জন্য মা রুমি বেগম (৩৭) এগিয়ে আসলে বিবাদীগন তাকেও এলোপাথারি ভাবে মারপিট করে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
শাহা আলীর স্ত্রী রুমি বেগম বলেন, তারা আমার স্বামী,মেয়েকে মারধর করলে বাধা দিতে গেলে আমাকেও মারধর করে আহত করে তারা।আমার ঘরের ভেতর প্রবেশ করে তারা স্বর্ণ ও টাকা নিয়ে যায়। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
ভুক্তভোগী শাহা আলী বলেন, আমি সৌদি থেকে দেশে ফেরার সময় সোনা ও টাকা নিয়ে ফিরি। তারা আমার বাড়ি ভাঙচুর করে ঘরের ভিতর থেকে ১ লাখ ৬০ হাজার টাকা ও ১ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়। আমি এর বিচার চাই। আমি এখন পর্যন্ত বাড়ি যেতে পারছি না,বাড়িতে গেলেই মারবে আমাকে।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।
