যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

ওসমানী বিমান বন্দরকে অতিসত্বর পূর্নাঙ্গ বিমান বন্দর হিসাবে বাস্তবায়নের দাবিতে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে

যমুনা প্রতিদিন ডেস্ক প্রকাশিত: ২১ আগস্ট ২০২৬, ১২:২১ পিএম

লন্ডনঃ শুক্রবার পূর্ব লন্ডনে দরপন বুক ক্লাবে হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ ইউকে শাখার পক্ষ থেকে সিলেট ওসমানী বিমান বন্দরকে অতিসত্বর পূর্নাঙ্গ বিমান বন্দর হিসাবে

বাস্তবায়নের দাবিতে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য সফররত সিলেট-৫ আসনের এমপি মুফতি আবুল হাসান। এতে সভাপতিত্ব করেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট বিশিষ্ট কমিউনিটি নেতা শাহ মুনিম। স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রেসিডেন্ট প্রবিন

সাংবাদিক মো. রহমত আলী ও পরিচালনা করেন জেনারেল সেক্রেটারী সাবেক স্পীকার মে. আয়াস মিয়া।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান তেলাওয়াত করেন জয়েন্ট সেক্রেটারী আবুল হোসেন।

বক্তব্য রাখেন, সাবেক স্পীকার ও সংগঠনের ভাইস প্রেসিডেন্ট আহবাব হোসেন,বার্কিং ও ডেগেন হাম, কাউন্সিলের সাবেক মেয়র ফারুক চৌধুরী, ব্রিটিশ বাংলাদেশ এড়ুকেশন ট্রাস্টের সভাপতি মো. মুজিবুর রহমান, বাংলাদেশ প্রবাসী কল্যান পরিষদের সাবেক সেক্রেটারী আহবাব হোসেন, কমিউনিটি নেতা নাজমুল হুদা, বর্নবাদ বিরোধি আন্দেলনের নেতা আব্দুল মুকিত, সাবেক কাউন্সিলর মো. ওসমান গনি, প্রফেসর

আব্দুল হাই, ড. কামরুল হাসান, সৈয়দ জহুরুল হক,মৌলানা রফিক আহমদ, ফারুক মিয়া, হেনা বেগম, আব্দুল আজিজ, আব্দুল হান্নান, ইমদাদুন খান, আব্দুস সাত্তার, দিলরুবা ইয়াসমীন রুহি, মাহবুব খান, এডভোকেট আমিরুল ইসলাম, মো. এনাম উদ্দিন, ফজলুল হক চৌধুরী, শরিফ উদ্দিন প্রমূখ।

বক্তাগন অভিলম্বে উক্ত বিমানবন্দরকে বন্দরকে পূর্নাঙ্গ বিমান বন্দর হিসাবে বাস্তবায়নের দাবি জানান। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সিলেট ওসমানী বিমান বন্দরকে শুধু নামেই আর্ন্তাতিক বিমান বন্দর বলা হয় আসলে এটা আভ্যন্তরিন বিমান বন্দর হিসাবেই পরিচালিত হচ্ছে। যেখানে শুধুমাত্র দেশের বিমানই চলাচল করে। তাই এটা এক ধরণের প্রহসনের সামিল। তাই এ বিষয়টি আবারও সংসদে উপস্থানের জন্য প্রধান অতিথির কাছে জোর দাবি জানান।