যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকীতে সারিয়াকান্দিতে পৌর বিএনপির দোয়া মাহফিল ও আলোচনা সভা

মোঃ পাভেল মিয়া
মোঃ পাভেল মিয়া স্টাফ রিপোর্টার প্রকাশিত: ১২ আগস্ট ২০২৬, ০৯:৪০ পিএম

পাভেল মিয়া,স্টাফ রিপোর্টার:মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে পৌর বিএনপির দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট) মাগরিব নামাজের পর পৌর বিএনপির কার্যালয়ে এই দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আমিনুল ইসলাম পিন্টুর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. শরিফুল ইসলাম হিরা।
এসময় বক্তব্য রাখেন পৌর বিএনপির সহ-সভাপতি জহুরুল ইসলাম নেদো,আব্দুল মান্নান,সাংগঠনিক সম্পাদক তাহেরুল ইসলাম পান্জাব, সাবেক ছাত্রনেতা মুজাহিদুল ইসলাম পলাশ মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ পলাশ, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম,পৌর ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোজাফফর রহমানসহ অঙ্গ সহযোগি সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা প্রয়াত আরাফাত রহমান কোকোর দেশের ক্রীড়াঙ্গনে অবদান এবং তাঁর রাজনৈতিক আদর্শ স্মরণ করেন। আলোচনা শেষে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন পৌর বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক আবদুল্লাহ বিন কাসেম।