যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

সারিয়াকান্দিতে আরাফাত রহমান কোকোর স্মরণে মহিলা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

মোঃ পাভেল মিয়া
মোঃ পাভেল মিয়া স্টাফ রিপোর্টার প্রকাশিত: ৭ আগস্ট ২০২৬, ১০:০৯ পিএম

পাভেল মিয়া, স্টাফ রিপোর্টার: বগুড়ার সারিয়াকান্দিতে আরাফাত রহমান কোকোর স্মরণে মহিলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ আগষ্ট) বিকাল ৫ টায় সারিয়াকান্দি উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে পাবলিক মাঠে এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি বগুড়া-১ আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলামের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলাম। এসময় পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম হিরা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাজাত হোসেন পল্টন, উপজেলা যুবদল আহ্বায়ক মহিদুল ইসলাম মুন্সি, সিনিয়র যুগ্ন আহ্বায়ক তারাজুল ইসলাম ফনি, উপজেলা ছাএদলের সভাপতি নজরুল ইসলাম নিশান,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল, পৌর স্বেচ্ছাসেবকদল আহ্বায়ক মো. আসাদুজ্জামান শোভন, সদস্য সচিব নিলয় হাসান সাকিব সহ উপজেলা বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত খেলায় দুপচাচিয়া ফুটবল একাডেমীকে ৪-৩ গোলে হারিয়ে গাবতলী রক্সি ফুটবল একাডেমী বিজয়ী হয়। খেলা শেষে বিজয়ী ও রার্নাস আপ দলের হাতে ট্রফি তুলে দেন খেলার প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।