যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

বগুড়ায় সাপ্তাহিক‘দিনক্ষন’পত্রিকার প্রতিনিধি সভা অনুষ্ঠিত

মোঃ পাভেল মিয়া
মোঃ পাভেল মিয়া স্টাফ রিপোর্টার প্রকাশিত: ৫ আগস্ট ২০২৬, ১০:২৩ পিএম

পাভেল মিয়া,স্টাফ রিপোর্টার: একটি সংবাদ নিবন্ধ সাপ্তাহিক দিনক্ষন পত্রিকার উদ্যোগে বগুড়ায় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ৫ আগষ্ট ২০২৬) দুপুরে সাপ্তাহিক দিনক্ষণ পত্রিকার মালতি নগর বকশিবাজার অফিস কার্যালয়ে এই প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সাপ্তাহিক দিনক্ষণ এর উপদেষ্টা সম্পাদক মির্জা সেলিম রেজার সভাপতিত্বে ও ব্যবস্থাপনা সম্পাদক পবিত্র প্রামানিকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সাপ্তাহিক দিনক্ষন পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি তারেক হাসান শেখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্পাদক ও প্রকাশক আব্দুর রশিদ প্রবাল, নির্বাহী সম্পাদক রফিকুল ইসলাম (বাবু বসুধা)। এ ছাড়াও উপস্থিত ছিলেন বগুড়া কোর্ট রিপোর্টার আজিজুল হক,স্টাফ রিপোর্টার আকাশ ইসলাম, বগুড়া শহর প্রতিনিধি নজরুল ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি আমিরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি শহিদুল ইসলাম শাওন,সারিয়াকান্দি প্রতিনিধি পাভেল মিয়া,মোকামতলা প্রতিনিধি নুসরাত জাহান,গাবতলী প্রতিনিধি বিপ্লব রহমান প্রমুখ। মতবিনিময় সভায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, পেশাগত নৈতিকতা, তথ্যের নির্ভুলতা ও অনুসন্ধানী প্রতিবেদনের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে অতিথি ও প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। প্রধান অতিথি মো. তারেক হাসান শেখ বলেন, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন। সভাপতি মির্জা সেলিম রেজা বলেন, ঐক্যবদ্ধভাবে কাজ করে পত্রিকার সুনাম ও গ্রহণযোগ্যতা বৃদ্ধির আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।