যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

রাস্তাপারাপারের সময় বুলডোজারে পিষ্ট হয়ে বৃদ্ধা নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: ৩ জুলাই ২০২৬, ১১:৫১ এএম

রাজধানীর লালবাগ থানাধীন ঘোড়াপট্টি এলাকায় রাস্তা পারাপারের সময় বুলডোজারে পিষ্ট হয়ে অজ্ঞাতনামা (৬০) এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) রাত আটটার দিকে মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আনিছুর রহমান জানান, সন্ধ্যার দিকে ঘটনাস্থলের পাশেই আমাদের ডিউটি চলছিল। এ সময় লোকমুখে আমরা জানতে পারি রাস্তা পারাপারের সময় বুলডোজার নিচে চাপা পড়ে এক বৃদ্ধা নারী গুরুতর আহত হয়েছেন। পরে আমরা দ্রুত ঘটনাস্থল থেকে মুমূর্ষ অবস্থায় ওই বৃদ্ধা নারীকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক জানান ওই বৃদ্ধা নারী আর বেঁচে নেই।

এস আই আরো জানান, এ ঘটনায় ঘাতক বুলডোজারটি থানা পুলিশের হেফাজতে রয়েছে। আমরা এখনো ওই বৃদ্ধা নারীর নাম পরিচয় জানতে পারিনি। তাই প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় জানার জন্য সিআইডি র ক্রাইম সিনের ইউনিটকে খবর দেয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।