যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য মেলা অনুষ্ঠিত

আঃ হামিদ, মধুপুর (টাঙ্গাইল) : প্রকাশিত: ১৮ জুন ২০২৬, ০৮:২০ পিএম

টাঙ্গাইলের মধুপুরে কারিতাস আলোক কোর-২ প্রকল্পের আয়োজনে বৃহস্পতিবার (১৮ জুন) পীরগাছা মিসন প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সকাল থেকে দিন ব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত হয়।

উক্ত মেলায় সভাপতিত্ব করেন আইসিডিপি কারিতাস ময়মনসিংহ অঞ্চলের প্রোগ্রাম অফিসার মি. মি বুলবুল মানখিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মধুপুর উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মো: আব্দুল বাছেদ, মধুপুর জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি মি. ইউজিন নকরেক।

উক্ত মেলায় ১২টি নারী পুরুষ কৃষক দলের জৈব পদ্ধতিতে আবাদকৃক শাকসবজি, ফলমূল স্টল অংশগ্রহন করেন।

অনুষ্ঠানে আলোচনা সভা, ষ্টল প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের  মধ্যে দিয়ে দিন ব্যাপী মেলার আয়োজন ছিল।