যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

ব্যবসায়ীদের নিরাপত্তা, বাজার উন্নয়নে কাজ করবো : সভাপতি প্রার্থী লাবলু

বেলকুচি উপজেলা প্রতিনিধি : প্রকাশিত: ৫ জুন ২০২৬, ০৮:০৯ পিএম

তাঁত সমৃদ্ধ এলাকা হিসেবে পরিচিত সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা, এই এলাকায় কয়েক লাখ মানুষ তাঁতশিল্পের সাথে জড়িত। সেই লক্ষ্যে থেকে এ উপজেলায় গড়ে উঠেছে বিভিন্ন হাট বাজার। তার মধ্যে অন্যতম হলো উপজেলার কামারপাড়া চৌমহনী বাজার।এখানে ছোট বড় মিলে প্রায় কয়েক শতাধিক  দোকাপাট গড়ে উঠেছে। এরই প্রেক্ষিতে এখানে গড়ে উঠেছে কামারপাড়া চৌমহনী বাজার বণিক সমিতি। এই সমিতিতে প্রায় তিন শতাধিকের উপড়ে সদস্য রয়েছে।

আগামী ১৩ জুন এই বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন। এই নির্বাচনে সভাপতি পদে (চেয়ার মার্কা) নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন বিশিষ্ট ব্যবসায়ী ও বেলকুচি উপজেলার দলিল লেখক সমিতির কয়েক বারের সভাপতি মতিয়ার রহমান লাবলু। যাকে যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত করা হচ্ছে।

তিনি এ বণিক সমিতির প্রতিষ্ঠা লগ্নে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি ২০০৪ সাল হইতে ২০১৪ সাল পযন্ত পৌরসভা কর্তৃক কামারপাড়া চৌমহনী বাজার ইজারা নিয়ে বাৎসরিক অর্থ জমা দিয়ে এর লভ্যাংশ দিয়ে তিনি মসজিদ উন্নয়নসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন।

জানা যায়, মতিয়ার রহমান লাবলু একজন শিক্ষিত ব্যক্তি। যিনি ১৯৯৭ সালে মাষ্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি দীর্ঘ ৫ বছর যাবত বেলকুচি উপজেলার বিশ্বাসবাড়ী দাখিল মাদ্রাসার সুপার হিসাবে দায়িত্ব পালন করেন।এ ছাড়া এলাকায় তার ব্যাপক সুনাম রয়েছে। তাই আগামী ১৩ জুন কামারপাড়া চৌমহুনী বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী হিসেবে তিনি অন্যদের চেয়ে অনেকটা এগিয়ে রয়েছে বলে জানা গেছে। এমনকি সমিতির সাধারণ ভোটাদের তার প্রতি সুদৃষ্টি রয়েছে।

১৩ জুন বনিক সমিতির নির্বাচন উপলক্ষে গতকাল শুক্তবার সকালে উপজেলার কামারপাড়া চৌমহনী বাজারে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।

এ সময় মতিয়ার রহমান লাবলু বলেন,আমি বণিক সমিতির তালিকাভূক্ত ভোটার ও নিয়মিত সদস্য। প্রতিষ্ঠা লগ্ন থেকে এ বণিক সমিতিতে সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছি। সেই সাথে আমার মেধা ও শ্রম দিয়ে এ বণিক সমিতিকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে এসেছি। আমি নিজেও একজন ব্যবসায়ী তাই ব্যবসায়ীদের উন্নয়নে সকল প্রকার কাজ করে যাবো।

তিনি আরও বলেন, আপনারা আমার প্রতিক চেয়ার মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করেন তাহলে আমি সর্বপ্রথম বাজারে শান্তি এবং শৃঙ্খলার মান বজায় রেখে বাজারের সার্বিক উন্নয়নের জন্য বর্তমান সিরাজগঞ্জ-৫ আসনের সাংসদ আমিরুল ইসলাম খাঁন আলীম মহাদয় বেলকুচির মানুষকে নিয়ে উনার ভবিষ্যত চিন্তা চেতনা অনেক। সংসদ সদস্যের সহিত আলোচনা ও তাহার সম্মতিক্রমে বাজার উন্নয়নের ক্ষেত্রে যথা-যথ চেষ্টার মাধ্যমে সকলের সহযোগীতায় কাজ করবো।

তিনি বলেন, আগামী ১৩ জুন বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্ধিতা করছি। এ নির্বাচনে ভোটাররা যদি আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করে তাহলে তাঁত সমৃদ্ধ এলাকায় তাঁতি ব্যবসায়ীদের ব্যাংকের সঙ্গে চুক্তির মাধ্যমে সহজ শর্তে ঋণের ব্যবস্থাসহ সমস্ত সদস্যের জন্য ঝুঁকিভিত্তিক বীমার আওতাভুক্তকরণ, ট্রেড লাইসেন্সসহ ব্যবসায়িক কাগজপত্র হালনাগাদ ও আইনি সহায়তা প্রদান, নিরাপত্তা জোরদারে নৈশ প্রহরী ও সিসি ক্যামেরা স্থাপন,বাজারের পরিস্কার-পরিচ্ছন্নতা এবং সকল ধরনের আবর্জনা অপসারণের ব্যবস্থা উন্নতি, প্রশাসনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণ, ব্যবসায়ীদের দক্ষতা বৃদ্ধিতে সেমিনার ও প্রশিক্ষণের আয়োজন, পৌরসভার নিবন্ধিত সকল ব্যবসায়ীদের পরিচয়পত্র প্রদান নিশ্চিতকরণ, নিবন্ধিত ব্যবসায়ীদের নিয়ে প্রতিবছর একটি আনন্দ ভ্রমণের ও বিনোদনের আয়োজন, বাজারে যানজট নিরসনে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে পরিকল্পনা গ্রহণ, সমিতির সকল সদস্যের গচ্ছিত আমানত ১০০%  সুরক্ষা নিশ্চিতকরণ করা হবে।

এ সময় এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি, বাজারের বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক, সাধারন ভোটার, জেলা ও উপজেলার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

স্থানীয় কতিপয় ব্যবসায়ী বলেন, উৎসবমুখর পরিবেশে এ বছর বণিক সমিতি নির্বাচন অনুষ্টিত হচ্ছে। অনেক প্রার্থী এ নির্বাচনে অংশগ্রহন করেছেন। যিনি সৎ ও যোগ্য প্রার্থী তাদেরকে ভোটাররা বেছে নিবে। সেই হিসেবে সভাপতি প্রার্থী (চেয়ার মার্কা) মতিয়ার রহমান লাবলু অনেকটা এগিয়ে রয়েছে।

তবে সমিতির ভোটারদের দাবি, আগামী ১৩ জুন এ বনিক সমিতি নির্বাচনে যাতে ভোটাররা তাদের মূল্যবান ভোট প্রয়োগ করে এবং যোগ্য প্রার্থী বেছে নিতে পারে। এ জন্য প্রশাসন ও বনিক সমিতির নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব থাকা কর্তৃপক্ষের প্রতি সুদৃষ্টি কামনা করেছেন।