চৌহালীতে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

সিরাজগঞ্জের চৌহালীতে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রূপকার, বাংলার রাখাল রাজা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে আজ শনিবার ৩০মে চৌহালী উপজেলা বিএনপির পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে সকাল দশটায় বিএনপির কার্যালয়ে দলীয়, জাতীয় ও কালো পতাকা উত্তোলন এবং বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
বক্তারা বলেন, বাংলার রাখাল রাজা খ্যাত, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রূপকার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের আজ ৪৫তম শাহাদাৎ বার্ষিকী। যথাযোগ্য মর্যাদায় চৌহালীতে এই দিনটি পালন করা হচ্ছে। শহীদ জিয়াউর রহমান দেশ পরিচালনায় সামান্য সময় পেয়েছিলেন। এই সামান্য সময়ের মধ্যে তিনি দেশে ব্যাপক উন্নয়ন ঘটিয়েছেন।
এসময় উপজেলা বিএনপির সভাপতি মো: জাহিদ মোল্লা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম বিদেশে শ্রমিক পাঠান। বিভিন্ন সামগ্রী রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করেন।আজকে বাংলাদেশের কৃষি, গার্মেন্টস এবং বৈদেশিক মুদ্রা দেশকে এক ধাপ এগিয়ে নিয়েছে। এর অবদান আমাদের দলের নেতা বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। জিয়াউর রহমানের হত্যার মধ্য দিয়ে দেশ এক ধাপ পিছিয়ে যায়।
চৌহালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো: জাহিদ মোল্লার সভাপতিত্বে ও বিএনপির যুগ্ম সম্পাদক মো: শামীম মাহমুদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ক্বারী ময়নুল ইসলামসহ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ওলামাদল, শ্রমিক দল, কৃষক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকেও তাঁর স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়।
