সারিয়াকান্দিতে ফুলবাড়ি নাগরিক উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ সামগ্রী উপহার

পাভেল মিয়া: বগুড়ার সারিয়াকান্দিতে ফুলবাড়ি নাগরিক উন্নয়ন ফোরামের শাখার উদ্যোগে ঈদ সামগ্রী উপহার বিতরণ করা হয়েছে।
বুধবার (২৭ মে) সকাল সাড়ে ১১ টায় ফুলবাড়ি ইউনিয়নের ২’শ৫০ জন
বিধবা ও স্বামী পরিত্যক্তা মা-বোনদের সম্মানে এ ঈদ সামগ্রী উপহার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ করেন সমাজ সেবক ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম।
এতে উপস্থিত ছিলেন ফুলবাড়ি নাগরিক উন্নয়ন ফোরামের আহ্বায়ক মোঃ আনোয়ার ইসলাম, প্রিন্সিপাল অফিসার ও ম্যানেজার অগ্রণী ব্যাংক পিএলসি মোঃ সোহেল রানা, মোঃ জামিল হোসেন, নজিবুল্লাহ সরকার প্রমুখ।
ফোরামের সদস্যরা জানান, বিধবা ও স্বামী পরিত্যক্তা মা-বোনদের সম্মানে ও তাঁদের মুখে হাসি ফোটাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
