ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন নারচী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেন

পাভেল মিয়া,স্টাফ রিপোর্টার:পবিত্র ঈদুল আযহার উপলক্ষে সারিয়াকান্দী উপজেলার নারচী ইউনিয়ন ও উপজেলার সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদ-উল-আযহা’র আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন নারচী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ বেলাল হোসেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ত্যাগ, কোরবানি ও মানবতার মহান শিক্ষা নিয়ে আমাদের মাঝে সমাগত হয়েছে পবিত্র ঈদুল আযহা। এই ঈদ সকল ভেদাভেদ ভুলে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভালোবাসার বন্ধনকে আরও সুদৃঢ় করুক—এটাই আমার প্রত্যাশা।” উপজেলাবাসীসহ দেশবাসীর সুস্বাস্থ্য,শান্তি, সমৃদ্ধি ও নিরাপদ ঈদ উদযাপন কামনা করেন।
