ঈদ-উল-আযহা উপলক্ষে সারিয়াকান্দিতে কাজলা ইউনিয়নে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ

পাভেল মিয়া, স্টাফ রিপোর্টার: ২০২৫-২০২৬ অর্থ বছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ঈদ-উল-আযহা উপলক্ষে সারিয়াকান্দি উপজেলার কাজলা ইউনিয়নে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ করা হয়েছে। এতে অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
শনিবার (২৩ মে) দুপুরে কালিতলা গ্রোয়েন বাঁধ ও জামথল ফেরিঘাটে ৫ নং কাজলা ইউনিয়নের ২২শ’ ৩০ জন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এই সহায়তা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কাজলা ইউ.পি চেয়ারম্যান অধ্যক্ষ এ.এস.এম রফিকুল ইসলামের অনুপস্থিতিতে প্যানেল চেয়ারম্যান হাসি আক্তার, তদারকি কর্মকর্তা মহসিন কবির,ইউপি প্রশাসনিক কর্মকর্তা রুবেল, ইউপি সদস্য শাহজাহানসহ অন্যান্য ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পবিত্র হজ পালনের উদ্দেশ্যে কাজলা ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ এ.এস.এম রফিকুল ইসলাম সৌদি আরব গেছেন।
