মান্দায় মামলার প্রকৃত ঘটনার তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন

আকতারুজ্জামান, স্টাফ রিপোর্টার:
পুরাতন মোবাইল ক্রয়-বিক্রয়কে কেন্দ্র করে ছুরিকাঘাতে গুরুতরো আহত যুবক আলামিন এর প্রকৃত ঘটনা উদঘাটনের দাবিতে আসামী পরিবারের লোকজন সংবাদ সম্মেলন করেছেন।
বুধবার দুপুরে মামলার আসামীরা তাদের বাড়ির নিজ উঠানে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
আহত আলামিন উপজেলার কুসুম্বা ইউনিনের বড়পই উত্তর পাড়া গ্রামের মামুনুর রশিদের ছেলে।
অপরদিকে আসামীরা হলেন,একই এলাকার প্রতিবেশী আব্দুর রশিদ আজাহার আলী নয়ন ও শহিদুল ইসলাম
সংবাদ সম্মেলনে আসামীরা অভিযোগ করে বলেন,গত ১০ এপ্রিল ২০২৬ তারিখের বিদ্যমান ঘটনার কয়েকদিন পূর্বে আহত আলামিন ও তার সহযোগী মোজাহার নামে দুই ব্যক্তির মাধ্যমে মিলন নামের এক যুবকের মোবাইল ক্রয় করেন। কিন্তু তারা দুইজন কৌশলে নষ্ট মোবাইল মামলার আসামী আব্দুর রশিদের নিকট ৩হাজার ৮শত টাকায় বিক্রি করেন।বিষয়টি জানতে পেরে মোবাইল ফেরত নেওয়ার জন্য তাদের অনুরোধ করেন। তারা ফেরত নিবে না জানালে ঘটনারদিন (১০ এপ্রিল) রাত ৯ টার দিকে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এসময় আলামিন নামের যুবক ছুরিকাঘাতে গুরুত্বর হয়। তাকে স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মুমূর্ষু অবস্থায় ভর্তি করে।সেই ঘটনার প্রেক্ষিতে মামলার আসামি আব্দুর রশিদ ও আজাহার আলী ১৩দিন জেল-হাজত খেটে ছিলেন।জেল-হাজত থেকে বেরিয়ে এসে আসামীরা নিজেদের নির্দোষ দাবি করে সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে তারা আরো জানান ,ঘটনার পর থেকে মোবাইল বিক্রেতা মোজাহার আলী পলাতক রয়েছেন।সেহেতু এমন কান্ড তিনিই ঘটিয়েছেন বলে আসামীদের অভিযোগ। আমাদের ফাঁসাতে তিনিই ছুরিকাঘাত করে পালাতক রয়েছেন বলে অভিযোগ করেন তারা
প্রকৃত পক্ষে আসামীরা নিরীহ মানুষ দাবি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট সঠিক তদন্তের দাবি জানিয়েছেন।
