যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• শিবগঞ্জে এসআরবির অভিযানে কফ রিলিফ, ফায়ারডিল ও বিদেশি মদ উদ্ধার • রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর স্বকর্মসংস্থান সৃষ্টিতে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ • মান্দায় মারপিট করে ধান ব্যবসায়ীর ১৫ লাখ টাকা ছিনতাই, সহায়তা না পাওয়ার অভিযোগ ৯৯৯-এ • শ্রমিক আন্দোলনের নামে যারা শ্রমিকদের স্বার্থবিরোধী কাজ করছে, তাদের কঠোর হস্তে দমন করা হবে • ঢাকা বাঁচাও থেকে সোহানী শিফা বহিষ্কার, নতুন আহ্বায়ক তানভীর আজাদ • মুরাদপুরে জনসেবায় পরিচিত মুখ সবুজ মিয়া, এবার মেম্বার পদে লড়ার আলোচনা • মদনে পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার • নড়াইলে অনলাইন প্রতারণা ও জুয়ার অভিযোগে গ্রেফতার ৪
লিঙ্ক কপি হয়েছে!

যুবলীগ নেতা সালামসহ ৬ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: ১৯ মে ২০২৬, ০৯:২৪ পিএম

নাটোরের সিংড়া উপজেলায় জাল ও ভূয়া দলিল তৈরি করে এক শিক্ষক পরিবারের বসতবাড়ি ও পুকুর দখলের চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় যুবলীগ নেতা মো. আব্দুস সালামসহ ৬ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

সোমবার (১৮ মে) মামলার ধার্য তারিখে আসামিরা আদালতে উপস্থিত না হওয়ায় সিংড়া আমলী আদালতের বিচারক তাদের বিরুদ্ধে “ওয়ারেন্ট অব অ্যারেস্ট” জারির আদেশ দেন।

আদালত সূত্র জানায়, নাটোর জেলার সিংড়া উপজেলার ১২ নং রামানন্দ খাজুরা ইউনিয়নের কৈগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুলতান আহমেদ গত বছরের ১৬ জুন সিংড়া আমলী আদালতে সি.আর. মামলা নং-৫২৬/২৫ দায়ের করেন। মামলায় ২০২৩ সালের ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের ৪(২) ও ৫(২) ধারায় অভিযোগ আনা হয়।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ১৯৬৩ সালের একটি জাল ও ভূয়া দলিল (দলিল নং-৮৬৮৪) তৈরি করে বাদীর বৈধ মালিকানাধীন কৈগাঁও মৌজার ৫০১ দাগের বসতভিটা ও ৫০০ দাগের পুকুর জবরদখলের চেষ্টা চালায়।

সিংড়া আমলী আদালতের পেশকার মোঃ রকিব উদ্দিন জানান, আদালত প্রথমে সাতজনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে একজনকে অব্যাহতি দিয়ে ছয়জনের বিরুদ্ধে সমন জারি করা হয়। কিন্তু নির্ধারিত তারিখে তারা আদালতে হাজির না হওয়ায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

পিবিআই নাটোরের তদন্তকারী কর্মকর্তা পিএসআই মোঃ রবিউল ইসলাম দীর্ঘ তদন্ত শেষে গত ৮ অক্টোবর ২০২৫ তারিখে ৩৩ পাতার চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করেন। প্রতিবেদনে ১ থেকে ৬ নম্বর আসামির বিরুদ্ধে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন-২০২৩ এর ৪(২) ধারায় জালিয়াতির অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়।

মামলার আসামিরা হলেন— মোঃ আব্দুস সালাম, মোঃ বাবু প্রামানিক, মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ মিজানুর রহমান, মোঃ আব্দুল কুদ্দুস প্রামানিক ও মোঃ সবুজ হোসেন।
সর্ব সাং কৈগ্রাম,থানা সিংড়া,জেলা নাটোর।

জানা যায়, , মামলার প্রধান আসামি যুবলীগ নেতা মোঃ আব্দুস সালামের বিরুদ্ধে অস্ত্র, মাদক, দাঙ্গা ও হত্যাচেষ্টাসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে। সিংড়া থানার রেকর্ড অনুযায়ী, ২০১৯ সালে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের হয়। একই বছরে ইয়াবা চোরাচালানের অভিযোগেও তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়। এছাড়া দাঙ্গা ও হত্যাচেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে আরও একটি মামলা বিচারাধীন রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র জাল দলিল তৈরি ও পেশিশক্তির মাধ্যমে সাধারণ মানুষের জমি দখলের অপচেষ্টা চালিয়ে আসছিল। আদালতের গ্রেপ্তারি পরোয়ানার ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন অনেক বাসিন্দা।

ভুক্তভোগী শিক্ষক সুলতান আহমেদ বলেন, “আমার পরিবার দীর্ঘদিন ধরে নিরাপত্তাহীনতায় ভুগছিল। পিবিআই তদন্তে সত্যতা উঠে এসেছে। আদালতের আদেশে আমরা ন্যায়বিচারের আশা করছি।”