যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

ভাঙ্গায় বিভিন্ন আয়োজনে ভূমি সেবা মেলা অনুষ্ঠিত

মো. সাখাওয়াত হোসেন
মো. সাখাওয়াত হোসেন জেলা প্রতিনিধি প্রকাশিত: ১৯ মে ২০২৬, ০৬:০৩ পিএম

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা ভূমি অফিসের আয়োজনে সহকারী কমিশনার (ভূমি) সাদরুল আলম সিয়ামের সভাপতিত্বে বর্ণাঢ্য আয়োজনে ভূমি সেবা মেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৯টায় উপজেলা ভূমি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ভূমি অফিসে এসে আলোচনা সভায় মিলিত হয়।

এ সময় সভায় বক্তব্য দেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক মো. আইয়ুম মোল্লা, উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল মামুন, ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান, ভাঙ্গা বাজার বণিক সমিতির সভাপতি শহীদুল ইসলাম মিরু মুন্সি, প্রকৌশলী ফরিদুল ইসলাম, সাংবাদিক এ. টি. এম. ফরহাদ নান্নু, সাংবাদিক মজিবুর মুন্সী, উপ-সহকারী ভূমি কর্মকর্তা মো. খলিলুর রহমান, মো. ফারদিন আহম্মেদ সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ।

এ সময় বিভিন্ন এলাকা থেকে সেবা নিতে আশা বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।