যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

সারিয়াকান্দিতে গ্রাম আদালত সমন্বিত পরিকল্পনা প্রণয়ন’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মোঃ পাভেল মিয়া
মোঃ পাভেল মিয়া স্টাফ রিপোর্টার প্রকাশিত: ১৯ মে ২০২৬, ০২:৩২ পিএম

পাভেল মিয়া, স্টাফ রিপোর্টার : সারিয়াকান্দিতে “অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে” প্রতিবাদ্যকে সামনে রেখে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) বেলা সাড়ে ১২ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসন আয়োজনে ও বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায় প্রকল্প স্থানীয় সরকার বিজ্ঞাপ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া ফেরদৌস।

এ ছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ খালেদা ইয়াসমিন, সমাজসেবা কর্মকর্তা আব্দুল আলিম, উপজেলা সমন্নয়কারী এ,কে,এম সুমন, রাশেদুল ইসলাম, সাংবাদিক রফিকুল ইসলাম, মামুনুর রশীদ রুবেল, পাভেল মিয়াসহ সংস্থার কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।