যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা ও পুলিশ হামলা বন্ধের দাবি • অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধনে অংশ নেওয়ায় স্কুলছাত্রের ওপর হামলা-গুলি • নড়াইলে হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর • মোহনপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টা, ১ লাখ ৪০ হাজার টাকা লুট • চাঁপাইনবাবগঞ্জে পাচারের উদ্দেশ্যে পরিবহনের সময় ৮০ বস্তা সার জব্দ, দুজনের কারাদণ্ড • লুটের টাকা ঢেলে শেখ হাসিনা দেশে অস্থিরতা তৈরি করছে : তথ্য উপদেষ্টা • নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার • ডেঙ্গুতে মারা গেলেন জুলাই যোদ্ধা চন্দন
লিঙ্ক কপি হয়েছে!

সিংড়ায় তিন দিনব্যাপী “ভূমি সেবা মেলা-২০২৬” এর উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: ১৯ মে ২০২৬, ০২:০৮ পিএম

নাটোরের সিংড়া উপজেলায় ভূমি সেবা সহজীকরণ, জনসচেতনতা বৃদ্ধি এবং সেবাকে আরও জনবান্ধব করার লক্ষ্যে তিন দিনব্যাপী “ভূমি সেবা মেলা-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় সিংড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে মেলার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ভূমি অফিস প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

পরে সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন ঘোষণা করেন।

তিনি বলেন, ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং সেবাপ্রক্রিয়াকে আরও স্বচ্ছ, সহজ ও ডিজিটাল করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম, সিংড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা।

মেলা প্রাঙ্গণে ভূমি সেবা কার্যক্রমকে আরও সহজ, দ্রুত ও জনবান্ধব করার লক্ষ্যে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়। পাশাপাশি বিভিন্ন সেবামূলক স্টল পরিদর্শন করা হয়, যেখানে ভূমি সংক্রান্ত নানা তথ্য ও সেবা প্রদান করা হচ্ছে।

আয়োজকরা জানিয়েছেন, তিন দিনব্যাপী এ মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন তথ্য, পরামর্শ ও সেবা প্রদান করা হবে, যা সাধারণ মানুষের ভূমি বিষয়ক জটিলতা নিরসনে সহায়ক হবে।