দেবহাটায় ক্রয়কৃত জমিতে বসতঘর ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগ

সাতক্ষীরার দেবহাটা উপজেলার নওয়াপাড়া গ্রামে ক্রয়কৃত জমিতে বসতবাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
এ বিষয়ে নওয়াপাড়া গ্রামের মোঃ নজরুল শেখের পুত্র মোঃ আশিকুর রহমান (২৪) বাদী হয়ে ৩ জন কে অভিযুক্ত করে দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন-নওয়াপাড়া গ্রামের মৃত মুজিবর শেখ এর পুত্র মোঃ সাইফুল ইসলাম (৪৫) ও মোঃ মহিদুল ইসলাম (৬০) এবং মোঃ সাইফুল ইসলাম এর পুত্র মোঃ শাওন শেখ (২২)।
অভিযোগ সূত্রে জানা যায়, বাদী আশিকুর রহমান ৮ বছর পূর্বে বিবাদীদের নিকট হতে ৪ শতক জমি কোবলা দলিল মূলে খরিদ করে এবং সেখানে বসতঘর নির্মাণের মাধ্যমে বসবাস করে। দীর্ঘদিন যাবৎ বিবাদীরা জমি রেজিস্ট্রি করিয়া না দিয়া তালবাহানা করিতে থাকে। একপর্যায়ে বিবাদীরা আমাকে জমি থেকে উচ্ছেদ করার জন্য হুমকি দিতে থাকে। গত ৬-৭ দিন পূর্বে আমরা আমাদের কাঠের বেড়া ও এরামিটের ছাউনি বিশিষ্ট ঘরের দরজায় তালা আটকাইয়া দিয়া আত্নীয়ের বাড়িতে বেড়াইতে যায়। আমরা বাড়িতে না থাকার সুযোগে বিবাদীগণ ১৫/০৫/২০২৬ তারিখে রাত্র আনুমানিক ৭ ঘটিকায় আমাদের বসতঘর ভাংচুর করিয়া ১লক্ষ টাকার ক্ষতিসাধন করে।
বাদী আশিকুর রহমান জানান, ১৬/০৫/২০২৬ ভোর আনুমানিক ৪ ঘটিকায় বিবাদীরা সংঘবদ্ধভাবে আমাদের বসতবাড়িতে আগুন দেয় এবং প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করে।
এ বিষয়ে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) র সাথে মোবাইলে কথা বলার জন্য ফোন দিলে তিনি রিসিভ করেন নাই।
বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
