যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা ও পুলিশ হামলা বন্ধের দাবি • অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধনে অংশ নেওয়ায় স্কুলছাত্রের ওপর হামলা-গুলি • নড়াইলে হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর • মোহনপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টা, ১ লাখ ৪০ হাজার টাকা লুট • চাঁপাইনবাবগঞ্জে পাচারের উদ্দেশ্যে পরিবহনের সময় ৮০ বস্তা সার জব্দ, দুজনের কারাদণ্ড • লুটের টাকা ঢেলে শেখ হাসিনা দেশে অস্থিরতা তৈরি করছে : তথ্য উপদেষ্টা • নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার • ডেঙ্গুতে মারা গেলেন জুলাই যোদ্ধা চন্দন
লিঙ্ক কপি হয়েছে!

ভাঙ্গায় তিনদিনে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

মো. সাখাওয়াত হোসেন
মো. সাখাওয়াত হোসেন জেলা প্রতিনিধি প্রকাশিত: ১৮ মে ২০২৬, ০২:৪৭ পিএম

ফরিদপুরের ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে গাছের চারা বোঝাই একটি ট্রাকের পেছনে মাছভর্তি পিকআপের ধাক্কায় দুজন নিহত হয়েছেন।

সোমবার (১৮ মে) ভোর পাঁচটার দিকে মাওয়া-ঢাকা-ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়ের বগাইল টোলপ্লাজা সংলগ্ন আতাদী ফ্লাইওভারের উপর এ দুর্ঘটনা ঘটে।

এর আগে গত ১৪ মে ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে, ১৬ মে চালক-সহযোগী নিহত হয়েছেন।

নিহত চালক শামিম মিয়া (৩০) যশোর কোতোয়ালি থানার চাচড়া গ্রামের বাসিন্দা। এছাড়া নিহত অপরজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

জানা যায়, যশোর থেকে ঢাকাগামী একটি গাছের চারাবোঝাই মিনি ট্রাকের চাকার বাতাস চলে গেলে চালক ট্রাকটিকে রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখেন। এ সময় খুলনা থেকে ঢাকাগামী আরেকটি মাছবোঝাই মিনি ট্রাক (ঢাকা মেট্রো ড-১১-৮৫৫২) দ্রুতগতিতে পিছন থেকে ধাক্কা দিলে সামনের অংশ ভেঙে ভিতরে ঢুকে পড়ে। তখন ওই পিছনের মাছবোঝাই মিনি ট্রাকের ড্রাইভার শামীম হোসেন চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান।

গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ওই মাছেবোঝাই ট্রাকের অন্যজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর জানান, খবর পেয়ে ফায়ারসার্ভিস ঘটনাস্থলে পৌঁছে একজনের মরদেহ ও আহত দুজনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এছাড়া, দুর্ঘটনাকবলিত ট্রাক ও পিকআপ দুটি উদ্ধার করে হাইওয়ে থানার হেফাজতে নেওয়া হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক সোহেল খান জানান, নিহতের একজনের পরিচয় পাওয়া গেছে। অপরজনের পরিচয় পাওয়া যায়নি। মিনি ট্রাক দুটিকে থানা হেফাজতে রাখা হয়েছে। মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।