যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

বদলগাছিতে চলতি মৌসুমের ধান-চাল সংগ্রহ শুরু

বুলবুল আহম্মেদ বুলু
বুলবুল আহম্মেদ বুলু উপজেলা প্রতিনিধি প্রকাশিত: ১৮ মে ২০২৬, ০২:৪৯ এএম

নওগাঁর বদলগাছীতে সরকারিভাবে চলতি বোরো মৌসুমে উৎপাদিত ধান-চাল সংগ্রহ শুরু হয়েছে।

রোববার (১৭ মে) বিকেলে উপজেলা খাদ্যগুদাম চত্বরে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।

অনুষ্ঠানে ফিতাকেটে কর্মসূচির উদ্বোধন করেন এমপি।

অনুষ্ঠানে জানানো হয়, চলতি মৌসুমে বদলগাছী উপজেলায় সরাসরি কৃষকের কাছ থেকে ৩৬ টাকা দরে ১ হাজার ২২৯ মেট্রিক টন ধান, মিলারদের কাছ থেকে ৪৯ টাকা দরে ৩০৯  মেট্রিক টন সিদ্ধ চাল ও ৩৬ টাকা দরে ১৫৬ মেট্রিক টন গম সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান সনির সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মিজানূর রহমান, চালকল মালিক নেতৃবৃন্দ ও অন্যান্যগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্য এমপি ফজলে হুদা বাবুল বলেন, প্রকৃতি কৃষকের কাছ থেকে ধান কেটার বিষয়টি নিশ্চিত করতে হবে। এবিষয়ে খাদ্য বিভাগ গুরুত্ব দিবে। যাতেকরে প্রান্তিক কৃষক সরাসরি খাদ্য গুদামে ধান দিতে পারে।

অন্যদিকে লক্ষ্যমাত্রা পূরণে শতভাগ আশাবাদ ব্যক্ত করেছেন খাদ্য বিভাগের কর্মকর্তারা।