যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

ময়মনসিংহে ৫৪৯ বোতল ভারতীয় মদসহ পিকআপ জব্দ, আটক ৩ 

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি :  প্রকাশিত: ১৬ মে ২০২৬, ০৪:৩২ এএম

ময়মনসিংহের সীমান্তবর্তী ধোবাউড়ায় ভারতীয় বিভিন্ন ব্যান্ডের ৫৪৯ বোতল মদসহ একটি পিকআপ ভ্যান জব্দ করেছে থানা পুলিশ।

এ ঘটনায় মাদক বহনের অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।

১৫ মে, শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে ধোবাউড়ার কলসিন্দুর ঘাটপাড় মসজিদ সংলগ্ন পাকা সড়ক থেকে জব্দ করা হয়। জব্দ করা মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ লাখ ৪৬ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

আটকৃতরা হলেন, রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ডাসারপাড়া এলাকার জাহাঙ্গীর আলম (২৭), প্রান্নাথপুর এলাকার তানজিমুল মন্ডল (২৩) এবং ময়মনসিংহের ফুলবাড়িয়া পাটিরা এলাকারমোঃ সাইদুল ইসলাম (৪২),

পুলিশ সূত্র জানায়, সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে ভারত থেকে অবৈধভাবে মদ এনে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। চক্রটিকে বড় ধরনের আলামতসহ আটক করতে গত কয়েক মাস ধরে গোপনে নজরদারি চালানো হয়।

এরই অংশ হিসেবে শুক্রবার (১৫ মে) ভোর সাড়ে চারটার দিকে ধোবাউড়ার কলসিন্দুর ঘাটপাড় মসজিদ সংলগ্ন পাকা সড়কে ধোবাউড়া থানার এসআই (নিরস্ত্র) সাকিব হাসান, এএসআই (নিরস্ত্র) শরিফ উদ্দিন ও সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়। এসময় একটি নীল রঙের পিকআপ গাড়িকে সন্দেহজনক মনে হলে থামিয়ে তল্লাশি চালায় পুলিশ।

তল্লাশির একপর্যায়ে গাড়ির ভেতর থেকে ৫৪৯ বোতল ভারতীয় বিভিন্ন ব্যান্ডের মদ উদ্ধার করা হয়। পরে পিকআপ গাড়িসহ মাদকগুলো জব্দ করা হয়।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হবে।