যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

দুর্গাপুরে প্রবীণ শিক্ষক আজহার আলীর ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: ১২ মে ২০২৬, ১১:৫২ এএম

রাজশাহীর দুর্গাপুর সাংবাদিক সমাজের সাবেক সাধারণ সম্পাদক ও আজকের পত্রিকার দুর্গাপুর প্রতিনিধি মিজান মাহির পিতা আলহাজ্ব আজহার আলী (৮০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

​আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় দুর্গাপুর উপজেলার দেবীপুর তালুকপাড়াস্থ নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।

​মরহুম আজহার আলী দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। এলাকায় একজন নিবেদিতপ্রাণ ও আদর্শ শিক্ষক হিসেবে তাঁর ব্যাপক পরিচিতি ও সুনাম ছিল।পারিবারিক সূত্রে জানানো হয়েছে, আজ বিকেল ৫ ঘটিকায় দেবীপুর তালুকপাড়া গ্রামে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

তাঁর মৃত্যুতে স্থানীয় সাংবাদিক সমাজ ও বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।

​মরহুমের জানাজায় শরিক হওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে সকলকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

আমরা সাংবাদিক পরিবারের পক্ষ থেকে, সিনিয়র সাংবাদিক মিজান মাহির বাবার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।