যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

সুন্দরবনের ক্ষতিকর বিষ বিক্রেতা ব্যবসায়ী সহ দুই জেলে গ্রেফতার

মাসুদ রানা
মাসুদ রানা উপজেলা প্রতিনিধি প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬, ০৪:০২ পিএম

সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার কাজে ব্যবহৃত বিষের বিক্রেতা মোঃ সেলিম মিয়া (৫২) কে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার(৭ নভেম্বর) দিনগত রাতে পুলিশ তাকে গ্রেফতার করে। এর পর রাতেই তাকে দাকোপ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

উল্লেখ্য, গত ২ নভেম্বর সুন্দরবনের দাকোপে এলাকায় বিষ প্রয়োগ করে মাছ ধরার সময় বাঁধাদেয় বন রক্ষীরা। এসময় বিষ প্রয়োগকারীরা বনরক্ষীদের ওপর দেশিয় অস্র দা নিয়ে হামলার করে। এর পর বন বিভাগের পক্ষ থেকে খুলনার দাকপ থানায় অভিযোগ দাখিল করা হয়। বিষয়টি অবগত হয়ে দ্রুত বিষ প্রয়োকারীদের আটকের নির্দেশদেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

এর পর সোহেল শেখ ও লাইজু বেগম নামক দুইজনকে মোংলার জয়মনি এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিষ বিক্রেতা সেলিম মিয়াকেও গ্রেপ্তার করা হয়েছে।

আটক সেলিম মিয়া মোংলা পৌর শহরের শেখ আবদুল হাই সড়কের সার ও কীটনাশক দোকানের মালিক। সেলিম মিয়া মোংলা বাজার বনিক সমতির নির্বাচনে সভাপতি প্রার্থী। তার প্রচার প্রচারনা ছিলো চোখে পড়ার মতো।

এবিষয়ে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, সুন্দরবনের ক্ষতি হয় এমন কর্মকান্ডে যারা জড়িত থাকবে তারা যত ক্ষমতাসীন ব্যাক্তি হোক না কেন তাদের আইনের আওতায় আনা হবে।