যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• কাটাখালিতে এনসিপির পথসভা : মেয়র প্রার্থী হিসেবে সাজুর নাম ঘোষণা • জাতীয় সমবায় দিবস উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী • চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত • রাজশাহীতে প্রাণিসম্পদ অধিদপ্তরে তথ্য দিতে অপারগতা : কোটি টাকার বাণিজ্যের অভিযোগ • সাতক্ষীরার চিংড়ি : অর্থনীতি ও কর্মসংস্থানের বড় শক্তি • পুঠিয়ায় ইউপি নির্বাচন : চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করলো জামায়াতে ইসলামী • রাণীশংকৈলে ৭ নভেম্বর উদ্‌যাপন : আলোচনা,গান, ফুটবল ও প্রামাণ্যচিত্রে মুখর দিনভর আয়োজন • প্রযুক্তিগত অত্যাধুনিক বিশ্বমানের শিক্ষার পরিকল্পনা-বাস্তবায়ন ও শিক্ষক-মর্যাদাকেন্দ্রিক আগামীর বাংলাদেশের রূপরেখা
লিঙ্ক কপি হয়েছে!

কুষ্টিয়ায় বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

শাহীন আলম লিটন
শাহীন আলম লিটন জেলা প্রতিনিধি প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬, ০৮:২৮ এএম

কুষ্টিয়ার দৌলতপুরে জমিজমা সংক্রান্ত বিরোধ ও গাছ লাগানোকে কেন্দ্র করে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাই আতাউল মালিথা (৫৬) নিহতের অভিযোগ উঠেছে।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ডাংমড়কা মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে মারা যান আতাউল।

নিহত আতাউল মালিথা ওই গ্রামের মৃত রাহাতুল্লাহ মালিথার ছোট ছেলে। এ ঘটনায় অভিযুক্ত তার আপন বড় ভাই তোফাজ্জেল মালিথা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিরোধ ও বসতবাড়ির জমিতে সজনের গাছ লাগানোকে কেন্দ্র করে আপন দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল।

শনিবার দুপুরে আতাউলের বসতবাড়ির পেছনে এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে বড় ভাই তোফাজ্জেল মালিথা দায়ের উল্টা পাশ দিয়ে ছোট ভাই আতাউলের মাথায় আঘাত করেন। এতে আতাউল গুরুতর আহত হন। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য আতাউলকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ব্যাপারে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, জমিজমা সংক্রান্ত বিরোধ ও বসতবাড়ির জমিতে সজনের গাছ লাগানোকে কেন্দ্র করে আপন দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির জেরে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য কাজ করছে।