যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

সারিয়াকান্দি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

মোঃ পাভেল মিয়া
মোঃ পাভেল মিয়া স্টাফ রিপোর্টার প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৬, ০২:৩১ পিএম

পাভেল মিয়া, স্টাফ রিপোর্টার: ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে সারিয়াকান্দি কলেজে রচনা, চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ই নভেম্বর) বেলা ১১ টায় সারিয়াকান্দি কলেজ আয়োজিত কলেজের এক হলরুমে কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত, চলতি দায়িত্ব) মুনজুর মোরশেদ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক ও শিক্ষক প্রতিনিধি সাদেক মোহাম্মদ আজিজ। আলোচনা সভা পরিচালনা করেন,প্রভাষক হাসিবুল হাসান।

এসময় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক আ.হ.ম আব্দুর রউফ, লিখন কুমার সাহা,নজরুল ইসলাম,প্রভাষক হামিদুল ইসলাম ও মাসুদ রানা।

অনুষ্ঠানের শুরুতেই অর্থসহ কোরআন থেকে তিলাওয়াত করেন প্রভাষক মোহাম্মদ নূরুল আল্লাম।

দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও কলেজের সহকারী অধ্যাপক নজরুল ইসলাম ফারুকী।

আলোচনা সভা শেষে রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।