যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• গ্রেপ্তার, নির্যাতন, এমনকি হত্যা করলেও ডিসেম্বরে দেশে ফিরবো : শেখ হাসিনা • ভোলায় জমি দখলে বাধা দেওয়ায় মুক্তিযোদ্ধার ভাইয়ের ওপর হামলা ও মারধরের অভিযোগ • বনানীতে শুরু হয়েছে চিত্রশিল্পী রাশিদ খানের একক চিত্রপ্রদর্শনী ‘নদীলিপি : দ্য রিভার স্ক্রিপ্ট’ • মদনে ভার্চুয়ালি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন • রাজধানীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন • ঢামেকে চীনা চিকিৎসক দলের বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রমের সমাপনী অনুষ্ঠিত • কালীগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে ব্যবসায়ীকে পিটিয়ে জখম ও টাকা ছিনতাই • ফতেপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আবারও নির্বাচন করতে আগ্রহী সামিউল হায়দার শফি
লিঙ্ক কপি হয়েছে!

এএসপি হলেন আলীনূর হোসেন পিপিএম

বাহাউদ্দীন তালুকদার : প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৬, ০৩:১৬ এএম

পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) থেকে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি পেয়েছেন ৬৭ জন কর্মকর্তা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া জেলায় কর্মরত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) এ কে এম আলীনূর হোসেন পিপিএম সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি পেয়েছেন। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদান করবেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে সই করেছেন উপসচিব তৌছিফ আহমেদ।

জানা যায়, সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে সদ্য পদোন্নতি পাওয়া কর্মকর্তা এ কে এম আলীনূর হোসেন পিপিএম সর্বশেষ কর্মস্থল ছিলো ব্রাহ্মণবাড়িয়া জেলা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) থেকে এএসপি পদে পদোন্নতি পান।

দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন দায়িত্বশীল পদে দায়িত্ব পালনের ইতিহাস রয়েছে। তাঁর পূর্বতন উল্লেখযোগ্য কর্মস্থলগুলোর মধ্যে রয়েছে : ব্রাহ্মণবাড়িয়া জেলা : পদোন্নতি পাওয়ার পূর্ব পর্যন্ত তিনি এই জেলায় কর্মরত ছিলেন। গোপালগঞ্জ জেলা (কাশিয়ানী থানা) : তিনি গোপালগঞ্জের কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজবাড়ী জেলা (গোয়ালন্দ ঘাট থানা) : তিনি রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ঝালকাঠি জেলা (রাজাপুর সার্কেল) : তিনি রাজাপুর সার্কেলের ইন্সপেক্টর (তদন্ত/সার্কেল) হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদান করবেন এবং অবিলম্বে এই আদেশ কার্যকর হবে।