যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• গ্রেপ্তার, নির্যাতন, এমনকি হত্যা করলেও ডিসেম্বরে দেশে ফিরবো : শেখ হাসিনা • ভোলায় জমি দখলে বাধা দেওয়ায় মুক্তিযোদ্ধার ভাইয়ের ওপর হামলা ও মারধরের অভিযোগ • বনানীতে শুরু হয়েছে চিত্রশিল্পী রাশিদ খানের একক চিত্রপ্রদর্শনী ‘নদীলিপি : দ্য রিভার স্ক্রিপ্ট’ • মদনে ভার্চুয়ালি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন • রাজধানীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন • ঢামেকে চীনা চিকিৎসক দলের বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রমের সমাপনী অনুষ্ঠিত • কালীগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে ব্যবসায়ীকে পিটিয়ে জখম ও টাকা ছিনতাই • ফতেপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আবারও নির্বাচন করতে আগ্রহী সামিউল হায়দার শফি
লিঙ্ক কপি হয়েছে!

ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের নগর সম্মেলন আজ

খুলনা প্রতিনিধি : প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৬, ০৩:০৮ এএম

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের “নগর সম্মেলন-২৬”৬ নভেম্বর শুক্রবার বিকাল ৩ টায় নগরীর পাওয়ার হাউজ মোড়ে অনুষ্ঠিত হবে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমীর অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আউয়াল।

প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল মুফতী রহমাতুল্লাহ বিন হাবীব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক এম.এ হাসিব গোলদার, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু বকর, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুফতী ইমরান হোসাইন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মৌলভী আল আমীন গাজী, জাতীয় শিক্ষক ফোরাম খুলনা মহানগর সভাপতি জি.এম এমদাদুল হক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুহা. হাবিবুল্লাহ মিসবাহ সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর খুলনা নগর, থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ।

সম্মেলনে সভাপতিত্ব করবেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুহাম্মাদ আব্দুর রশিদ।

আজকের সম্মেলন সফল করার লক্ষ্যে খুলনাবাসী সহ সর্বস্তরের নেতা কর্মী ও যুবক ভাইদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও নগর সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম নাসিব।