যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর উদ্বোধনী অনুষ্ঠিত • ​পরীমনির বিরুদ্ধে সাংবাদিকের ওপর হামলার তীব্র নিন্দা ও শাস্তির দাবি ‘ঢাকা বাঁচাও-এর • আত্রাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন • পৌরসভায় ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও রাস্তা প্রশস্তকরণের দারুন উদ্যোগ, কমবে জলাবদ্ধতা-যানজট • পুলিশ সদস্যদের কল্যাণ ও কর্মপরিবেশ উন্নয়নে গুরুত্ব, চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক সভা • মান্দায় দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যান আশরাফুল বরখাস্ত • শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী • শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ আটক
লিঙ্ক কপি হয়েছে!

মান্দায় দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যান আশরাফুল বরখাস্ত

যমুনা প্রতিদিন ডেস্ক প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পিএম

বিভিন্ন উন্নয়নমূলক কাজের অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় নওগাঁ জেলার মান্দা উপজেলার ১১নং কালিমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আশরাফুল ইসলামকে তাঁর পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

​স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (ইউপি-১ শাখা) থেকে গত ১ নভেম্বর, ২০২৬ তারিখে জারি করা এক প্রজ্ঞাপনে এই নির্দেশ দেওয়া হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আতিকুল ইসলাম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, অভিযুক্ত চেয়ারম্যানের বিরুদ্ধে আনীত অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে সত্যতা মিলেছে।

​প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, চেয়ারম্যান মো. আশরাফুল ইসলামের এ ধরনের কার্যকলাপ ইউনিয়ন পরিষদের ক্ষমতার অপব্যবহার এবং জনস্বার্থের সম্পূর্ণ পরিপন্থী। ফলে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ধারা অনুযায়ী তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।