যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা ও পুলিশ হামলা বন্ধের দাবি • অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধনে অংশ নেওয়ায় স্কুলছাত্রের ওপর হামলা-গুলি • নড়াইলে হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর • মোহনপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টা, ১ লাখ ৪০ হাজার টাকা লুট • চাঁপাইনবাবগঞ্জে পাচারের উদ্দেশ্যে পরিবহনের সময় ৮০ বস্তা সার জব্দ, দুজনের কারাদণ্ড • লুটের টাকা ঢেলে শেখ হাসিনা দেশে অস্থিরতা তৈরি করছে : তথ্য উপদেষ্টা • নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার • ডেঙ্গুতে মারা গেলেন জুলাই যোদ্ধা চন্দন
লিঙ্ক কপি হয়েছে!

সারিয়াকান্দিতে যমুনার ঘূর্ণাবর্তে স্পার বাঁধে ধস,৩০ মিটার বিলীন

মোঃ পাভেল মিয়া
মোঃ পাভেল মিয়া স্টাফ রিপোর্টার প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৬, ০৯:১১ পিএম

পাভেল মিয়া, স্টাফ রিপোর্টার:বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর প্রবলস্রোত ও ঘূর্ণাবর্তের কারণে হাসনাপাড়া স্পারের ৩০ মিটার মাটির অংশ (স্যাংক) নদীতে ধসে গেছে। এছাড়াও সৌন্দর্যবর্ধনের জন্য লাগানো একটি বটগাছ মাটি ও শিকড়সহ নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
বৃহস্পতিবার ভোরে সারিয়াকান্দি উপজেলার হাটশেরপুর ইউনিয়নে হাসনাপাড়া স্পারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পানি উন্নয়ন র্বোডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সোহেল রানা সেখানে পরিদর্শনে আসেন। সেখানে তিনি বলেন, হাসনা পাড়া (২নং) স্পারের উজানে ‘রিভার সাইডে’ চর জেগে উঠায় পানির গতিপথ ‘কান্ট্রি সাইডে’ আঘাত হানছে। ৩০ মিটার অংশ ভেঙে যাওয়ায় বাঁধ ঝুঁকিতে রয়েছে। এ কারণে তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে ক্ষতিগ্রস্ত অংশে ভাঙন রোধে সেখানে বালুভর্তি জিওটেক্স বস্তা ফেলা হয়েছে। এখন অনেকটা ঝুঁকিমুক্ত।
এ বিষয়ে সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলাম জানান, ভাঙন কবলিত স্থানে ভাঙন রোধে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। খুব দ্রুত তারা ভাঙন নিয়ন্ত্রণ করবে। পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।