হাজারীবাগে মায়ের সঙ্গে অভিমানে যুবকের আত্মহত্যা

রাজধানীর হাজারীবাগ থানাধীন গনকটুলি এলাকায় মায়ের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে সাগর (২১) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।
২৮ জুন ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সাগর হাজারীবাগের ৪৫ নম্বর গনকটুলির ৪ তলার বাসার বাসিন্দা। তার পিতার নাম হালিম। তিনি পেশায় বেকার ছিলেন ।
নিহতের মা হামিদা জানান,আমার ছেলেটা নেশার অন্ধকার জগতে ডুবে গিয়েছিলো। আমার কাছে টাকা চেয়েছিলো আমি দেইনাই এই অভিমানে শনিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে বাসার বারান্দার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচিয়ে আমার ছেলেটা আত্মহত্যা করে। পরবর্তীতে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে এখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ভোর ৫টা ১০ মিনিটের দিকে তাকে বলে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য সাগরের মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
