যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• শিবগঞ্জে এসআরবির অভিযানে কফ রিলিফ, ফায়ারডিল ও বিদেশি মদ উদ্ধার • রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর স্বকর্মসংস্থান সৃষ্টিতে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ • মান্দায় মারপিট করে ধান ব্যবসায়ীর ১৫ লাখ টাকা ছিনতাই, সহায়তা না পাওয়ার অভিযোগ ৯৯৯-এ • শ্রমিক আন্দোলনের নামে যারা শ্রমিকদের স্বার্থবিরোধী কাজ করছে, তাদের কঠোর হস্তে দমন করা হবে • ঢাকা বাঁচাও থেকে সোহানী শিফা বহিষ্কার, নতুন আহ্বায়ক তানভীর আজাদ • মুরাদপুরে জনসেবায় পরিচিত মুখ সবুজ মিয়া, এবার মেম্বার পদে লড়ার আলোচনা • মদনে পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার • নড়াইলে অনলাইন প্রতারণা ও জুয়ার অভিযোগে গ্রেফতার ৪
লিঙ্ক কপি হয়েছে!

পাটগ্রামে ব্র্যাকের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

যমুনা প্রতিদিন ডেস্ক প্রকাশিত: ২১ মে ২০২৬, ০৯:২৬ পিএম

শাহিনুর ইসলাম প্রান্ত [স্টাফ রিপোর্টার]

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ঢাকা ক্যাফে ফুড এন্ড পেস্ট্রি রেস্টুরেন্টে “অধিক দুধ উৎপাদন, গাভী পালন ও লাভজনক খামার গঠন” শীর্ষক একদিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২১ মে) ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণে জেলার বিভিন্ন এলাকার গবাদিপশু খামারিরা অংশগ্রহণ করেন। এতে গৃহ পর্যায়ে দুগ্ধ গাভী পালন, খাদ্য ব্যবস্থাপনা, প্রজনন, স্বাস্থ্যসেবা, পরিচ্ছন্নতা ও রেকর্ড সংরক্ষণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ, লালমনিরহাটের এরিয়া সেলস ম্যানেজার নুরুজ্জামান মন্ডলের সভাপতিত্বে ও এআইএসপি মুসলিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোতাহারুল ইসলাম।

এসময় বক্তারা বলেন, আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে গাভীর সঠিক যত্ন, উন্নত প্রজনন পদ্ধতি ও কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা গেলে দুধ উৎপাদন বহুগুণ বৃদ্ধি পাবে এবং খামার হবে অধিক লাভজনক।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের জন্য কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে কৃষকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।