কাজিপুরে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন মিনু

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশীরা মনোনয়ন ফরম উত্তোলন ও জমা দিয়েছেন।
এর মধ্যে কাজিপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করার লক্ষ্যে বিএনপির দলীয় মনোনয়ন পত্র জমা দিলেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ ওয়াহীদুজ্জামান মিনু।
তিনি উপজেলার মুসলিমপাড়া গ্রামের মরহুম ওয়ারেছ উদ্দিন তালুকদারের সুযোগ সন্তান। তার বাবা ছিলেন একজন স্বনামধন্য স্কুল শিক্ষক।
২৪ নভেম্বর দুপুরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সদর ইউনিয়নের মনোনয়নপ্রত্যাশী তিনি আবেদনপত্র জমা দেন। এ উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-১ কাজিপুর সাংসদ সেলিম রেজা।
উপস্থিত ছিলেন, নির্বাচন প্রস্তুত কমিটির অন্যতম সদস্য বিএনপি নেতা ভিপি অমর কৃঞ্চ দাস, কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র আব্দুস সালামসহ দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা।
দলীয় সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে যোগ্য ও জনপ্রিয় প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে মনোনয়ন পত্র বিতরণ ও জমা নেওয়া হচ্ছে। পরবর্তীতে দলীয় সিদ্ধান্তের মাধ্যমে প্রার্থী চুড়ান্ত করা হবে।
এদিকে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে কাজিপুরের বিভিন্ন ইউনিয়নে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।
মনোনয়ন পত্র জমাদানকালে মনোনয়ন প্রত্যাশী ওয়াহীদুজ্জামান মিনু বলেন, আমি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি।দলের বিপদে আপদে দুঃসময়ে পাশে ছিলাম এখনও আছি ভবিষ্যতে ও থাকবো। দলীয় মনোনয়ন পেলে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত হবো, সেই সাথে নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধ এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে কাজ করব।আমি বিশেষ করে রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গুরুত্ব দেব। দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর সহযোগিতা নিয়ে একটি জনবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে চাই।”
