যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• ফেসবুকে পোস্টের কারণে একজন সাংবাদিককে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা যায় না • সিনেস্কোপে দর্শকদের সঙ্গে ‘যাপিত জীবন’ উপভোগ করলেন পরিচালক ও নায়িকা ভাবনা • শ্যামনগরে ২০০ কৃষকের মাঝে জলবায়ু সহনশীল কৃষি উপকরণ বিতরণ • নন্দীগ্রামে মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার • মান্দায় মাদক মামলায় কারাভোগের পর কর্মস্থলে মৎস্য অফিসের কর্মচারী, বিতর্ক সৃষ্টি • গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ : ৭০ কারখানা ছুটি; শ্রীপুরে আঞ্চলিক সড়ক অবরোধ ও টিয়ারগ্যাস নিক্ষেপ • বঙ্গোপসাগরের নোনা জলে পূণ্যস্নানের মধ্য দিয়ে দুবলার চরের আলোর কোলে ঐতিহ্যবাহী রাস উৎসব • চাঁপাইনবাবগঞ্জে বিজিবির সাফল্য ১০ মাসে ৮ কোটি টাকার বেশি মাদক ও চোরাচালানি মালামাল জব্দ
লিঙ্ক কপি হয়েছে!

মধুপুরে ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

আঃ হামিদ, মধুপুর প্রতিনিধি: প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৩১ পিএম

টাঙ্গাইলের মধুপুরে ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে মধুপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির উদ্যোগে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

রবি মৌসুমে সরিষার আবাদ বৃদ্ধি, ফসল উৎপাদনে কৃষকদের উৎসাহিত করা, উৎপাদন খরচ কমানো এবং কৃষি উৎপাদন বাড়ানোর লক্ষ্যে সরকার এ প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে। এর মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা বিনামূল্যে সরিষার বীজ ও প্রয়োজনীয় সার সহায়তা পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মমতাজ বেগম, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এম. রতন হায়দার, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না, উপজেলা সিনিয়র মৎস্যকর্মকর্তা মো: আতিয়ার রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলমগীর কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এবিএম খায়রুল আলম, হিসাবরক্ষণ কর্মকর্তা মনিরুজ্জামান মনি, আইসিটি কর্মকর্তা শেখ আব্রারুল হক শিমুল ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মিজানুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এ সময় উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি এবং প্রণোদনাপ্রাপ্ত কৃষকরা উপস্থিত ছিলেন।

কৃষি বিভাগের এ উদ্যোগের ফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা সরিষা চাষে আরও উৎসাহিত হবেন এবং রবি মৌসুমে স্থানীয়ভাবে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।