যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• ফেসবুকে পোস্টের কারণে একজন সাংবাদিককে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা যায় না • সিনেস্কোপে দর্শকদের সঙ্গে ‘যাপিত জীবন’ উপভোগ করলেন পরিচালক ও নায়িকা ভাবনা • শ্যামনগরে ২০০ কৃষকের মাঝে জলবায়ু সহনশীল কৃষি উপকরণ বিতরণ • নন্দীগ্রামে মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার • মান্দায় মাদক মামলায় কারাভোগের পর কর্মস্থলে মৎস্য অফিসের কর্মচারী, বিতর্ক সৃষ্টি • গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ : ৭০ কারখানা ছুটি; শ্রীপুরে আঞ্চলিক সড়ক অবরোধ ও টিয়ারগ্যাস নিক্ষেপ • বঙ্গোপসাগরের নোনা জলে পূণ্যস্নানের মধ্য দিয়ে দুবলার চরের আলোর কোলে ঐতিহ্যবাহী রাস উৎসব • চাঁপাইনবাবগঞ্জে বিজিবির সাফল্য ১০ মাসে ৮ কোটি টাকার বেশি মাদক ও চোরাচালানি মালামাল জব্দ
লিঙ্ক কপি হয়েছে!

মিঠামইনে রেজিস্ট্রেশনের তালিকায় নাম না থাকায় এসএসসি পরীক্ষায় অনিশ্চিত শিক্ষার্থী

মোক্তার হোসেন গোলাপ,হাওরাঞ্চল : প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পিএম

​কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঘাগড়া আব্দুর গনি উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। নবম শ্রেণিতে নিয়মিত রেজিস্ট্রেশন সম্পন্ন করা এবং দশম শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার পরও বোর্ডের রেজিস্ট্রেশনের তালিকায় শিক্ষার্থী রচনা আক্তারের নাম না থাকায় ফরম ফিলাপ করতে পারছে না।

​ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবকদের সূত্রে জানা গেছে, ধোবাজোরা গ্রামের হাবিব মিয়ার মেয়ে রচনা আক্তার নবম শ্রেণিতে পড়াকালীন যথানিয়মে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ করে। পরবর্তীতে বার্ষিক পরীক্ষা শেষে দশম শ্রেণিতে উত্তীর্ণ হয়। নিয়মিত ক্লাস করার পাশাপাশি সম্প্রতি অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার টেস্ট পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়।

​কিন্তু চূড়ান্ত এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরম ফিলাপের জন্য গত ২৩ নভেম্বর তারিখে ২হাজার ৫শ টাকা বিদ্যালয়ের রশিদের মাধ্যমে জমা দেওয়া হয়।

পরবর্তীতে বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ঢাকা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রেশনের তালিকায় ওই শিক্ষার্থীর নাম নেই। ফলে ফরম ফিলাপ আটকে যায় এবং রচনা আক্তারের এসএসসি পরীক্ষায় বসা নিয়ে দেখা দেয় ঘোর অনিশ্চয়তা।

​এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। নবম শ্রেণিতে রেজিস্ট্রেশন ও দশম শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার পরও কীভাবে তালিকা থেকে নাম বাদ পড়ল—তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় সচেতন মহল ও অভিভাবকেরা। অবিলম্বে বিষয়টি খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং শিক্ষার্থীর পরীক্ষা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

​এ বিষয়ে জানতে বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অজিত চন্দ্র বিশ্বাস দায় চাপিয়ে দিচ্ছেন তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হারুন অর রশিদের উপর। তার অবহেলার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। ফলে শিক্ষার্থীর নাম রেজিস্ট্রেশন তালিকায় না থাকার কারণে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করা সম্ভব হচ্ছে না। বিষয়টি নিশ্চিত করা হলেও কীভাবে এই ত্রুটি ঘটেছে, সে বিষয়ে স্পষ্ট কোনো সমাধান তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।