যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

সারিয়াকান্দি পৌর যুবদলের সভাপতি পদে প্রার্থী হিসেবে আলোচনায় রেজাউল করিম কোমল

মোঃ পাভেল মিয়া
মোঃ পাভেল মিয়া স্টাফ রিপোর্টার প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ পিএম

স্টাফ রিপোর্টার: সারিয়াকান্দি পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রেজাউল করিম কোমল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে বুকে ধারণ করে ২০১১ সাল থেকে ছাত্রদলের রাজনীতি দিয়ে শুরু। এরপর উপজেলা ছাত্রদল নেতা সারিয়াকান্দি উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি পদে ন্যায় নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করেন তিনি। বর্তমানে সারিয়াকান্দি পৌর যুবদলের আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা জাসাস সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে দলের দুঃসময়ে চরম আন্দোলন-সংগ্রাম মাঠ ছাড়েননি তিনি। জীবনের ঝুঁকি নিয়ে দলীয় বিভিন্ন প্রোগ্রাম রাজপথের আন্দোলনে সামনের সারিতে থেকে মিছিল-মিটিং করেছেন।রাজনৈতিক কারণে তাকে দীর্ঘ সময় পুলিশি হয়রানি ও নিজ বাড়িতে তল্লাশির মতো পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে।

নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী, রেজাউল করিম কোমল একজন সৎ, শিক্ষিত, ত্যাগী নেতা। দুঃসময়ে সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখেছেন। অতীতের সাংগঠনিক অভিজ্ঞতা ও রাজনৈতিক কর্মকাণ্ড বিবেচনায় নিয়ে রেজাউল করিম কোমলকে পৌর যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হলে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা মনে করেন।
এ বিষয়ে রেজাউল করিম কোমল বলেন, আমি ছাত্র জীবন থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে বুকে ধারণ করে ছাত্র রাজনীতিতে যুক্ত হয়ে দলের আদর্শ ও সংগঠনের কল্যাণে সবসময় নিবেদিতপ্রাণ হয়ে রাজপথে কাজ করেছি। দল যদি আমাকে পৌর সভাপতির দায়িত্ব অর্পণ করে,আমি পৌর যুবদলের নেতাকর্মীকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটি শক্তিশালী, সুশৃঙ্খল ও কর্মীবান্ধব পৌর যুবদল গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা ও নিষ্ঠার সঙ্গে কাজ করব।