যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

রাজশাহীতে ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, ০১:০৭ পিএম

রাজশাহী জেলার বাঘা থানায় অস্ত্র আইনে দায়ের করা মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মোঃ রাকিবুল ইসলাম শান্তকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বেলপুকুর থানা পুলিশ।

বেলপুকুর থানা পুলিশ রাজশাহী মহানগরীর বেলপুকুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত মোঃ রাকিবুল ইসলাম শান্ত বেলপুকুর থানার ধাদাশ গ্রামের মোঃ বাদশার ছেলে।

জানা যায়, ২০২২ সালে রাজশাহী জেলার বাঘা থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়। পরবর্তীতে মামলার বিচারিক কার্যক্রম শেষে বিজ্ঞ আদালতে তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

উল্লেখ্য, সাজা ঘোষণার পর থেকে সে পলাতক ছিলো।