যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

আইজিপিকে রাজশাহীতে স্বাগত জানালেন আরএমপি পুলিশ কমিশনার

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ০১:৪৪ এএম

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি)  মোঃ আলী হোসেন ফকির, বিপিএম মহোদয় সারদা পুলিশ একাডেমিতে আউট সাইড ক্যাডেটদের (এসআই) পাসিং প্যারেড উপলক্ষে শাহমখদুম বিমানবন্দরে উপস্থিত হলে তাঁকে স্বাগত জানান রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির পিপিএম।

এছাড়াও কমিশনার অ্যাডিশনাল আইজিপি (এইচআরএম) খন্দকার রফিকুল ইসলাম, বিপিএম, পিপিএম’কেও স্বাগত জানান।

এ সময় রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আশিক সাঈদ, পিপিএম ও রাজশাহী জেলার পুলিশ সুপার মোঃ মামুন অর রশিদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।