যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা ও পুলিশ হামলা বন্ধের দাবি • অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধনে অংশ নেওয়ায় স্কুলছাত্রের ওপর হামলা-গুলি • নড়াইলে হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর • মোহনপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টা, ১ লাখ ৪০ হাজার টাকা লুট • চাঁপাইনবাবগঞ্জে পাচারের উদ্দেশ্যে পরিবহনের সময় ৮০ বস্তা সার জব্দ, দুজনের কারাদণ্ড • লুটের টাকা ঢেলে শেখ হাসিনা দেশে অস্থিরতা তৈরি করছে : তথ্য উপদেষ্টা • নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার • ডেঙ্গুতে মারা গেলেন জুলাই যোদ্ধা চন্দন
লিঙ্ক কপি হয়েছে!

লালপুরে এসআরবির অভিযান, অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার দুই ভাই

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ০২:২৬ এএম

নাটোরের লালপুরে অনলাইন প্রতারণার অভিযোগে দুই ভাইকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন(এসআরবি)-৫-এর রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি আভিযানিক দল। এ সময় তাঁদের বাড়ি থেকে পাঁচটি মোবাইল ফোন ও ২৫টি সিমকার্ড জব্দ করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে উপজেলার ৮ নম্বর দুরদুরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গন্ডবিল গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, গন্ডবিল গ্রামের মো. শিমুল আলী (২৬) ও মো. সজীব আলী (১৯)। উভয়ের পিতা মো. আরাম আলী।

এসআরবি-৫-এর প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আভিযানিক দল জানতে পারে, একটি প্রতারক চক্রের সদস্যরা পরস্পরের যোগসাজশে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, ইমো, হোয়াটসঅ্যাপ, ওয়েব স্ক্যানার ও ডব্লিউ স্ক্যানার ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি ও প্রবাসীদের সঙ্গে যোগাযোগ করে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিলেন।

এ তথ্যের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে নির্দেশনা অনুযায়ী গন্ডবিল গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুইজনকে গ্রেপ্তারের পর তাঁদের ঘরে তল্লাশি চালানো হয়। এ সময় উপস্থিত লোকজনের সামনে পাঁচটি মোবাইল ফোন ও ২৫টি সিমকার্ড উদ্ধার করে জব্দ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নাটোরের লালপুর থানায় নিয়মিত মামলা করা হয়েছে।