যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা ও পুলিশ হামলা বন্ধের দাবি • অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধনে অংশ নেওয়ায় স্কুলছাত্রের ওপর হামলা-গুলি • নড়াইলে হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর • মোহনপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টা, ১ লাখ ৪০ হাজার টাকা লুট • চাঁপাইনবাবগঞ্জে পাচারের উদ্দেশ্যে পরিবহনের সময় ৮০ বস্তা সার জব্দ, দুজনের কারাদণ্ড • লুটের টাকা ঢেলে শেখ হাসিনা দেশে অস্থিরতা তৈরি করছে : তথ্য উপদেষ্টা • নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার • ডেঙ্গুতে মারা গেলেন জুলাই যোদ্ধা চন্দন
লিঙ্ক কপি হয়েছে!

​রাজশাহী সীমান্তে ভারতীয় মাদক ও ইলেকট্রিক সরঞ্জাম জব্দ

নিহাল খান : প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পিএম

​রাজশাহীর বিভিন্ন সীমান্তে পৃথক অভিযান চালিয়ে চোরাচালানি পণ্যসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোরে রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) দুটি দল এসব অভিযান পরিচালনা করে।

​বিজিবি সূত্র জানায়, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল পাচার রোধে বিজিবির মহাপরিচালকের নির্দেশনায় রাজশাহী ব্যাটালিয়নের সদস্যেরা কঠোর গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করেছেন।

​এরই ধারাবাহিকতায় আজ ভোররাত ১২টা থেকে সকাল ৬টার মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে ১ বিজিবির অধীনস্থ বেলপুকুর চেকপোস্ট এবং মাজারদিয়া বিওপির পৃথক দুটি আভিযানিক দল সীমান্ত এলাকায় অভিযান চালায়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ১৩০ গ্রাম ভারতীয় গাঁজা এবং ১০ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ করা হয়।

​জব্দকৃত এসব চোরাচালানি মালামাল ও মাদকের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৫০ হাজার ৪৫৫ টাকা।

​রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার করা গাঁজা বেলপুকুর থানায় এবং ইলেকট্রিক রেজিস্টেন্স রাজশাহী শুল্ক গুদামে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। এ চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।