যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

ডেঙ্গু প্রতিরোধে সারিয়াকান্দিতে উপজেলা যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান

মোঃ পাভেল মিয়া
মোঃ পাভেল মিয়া স্টাফ রিপোর্টার প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ পিএম

পাভেল মিয়া, স্টাফ রিপোর্টার: ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সাত দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার সারিয়াকান্দিতে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা যুবদল।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় পৌর শহরের মাদ্রাসা মোড়ের পার্শ্বে ঘাস বাজার থেকে এ কর্মসূচি শুরু হয়। পরে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের আশেপাশে ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। এছাড়াও যুবদলের নেতাকর্মীরা বিভিন্ন অলিগলি, ড্রেন ও নর্দমায় মশক নিধনের ওষুধ স্প্রে করেন। পাশাপাশি জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মহিদুল ইসলাম মুন্সি,যুগ্ন আহ্বায়ক তিতাস মাহমুদ,পৌর যুবদলের আহ্বায়ক মাহমুদুর হাসান সৌকত, যুগ্ন আহ্বায়ক নাহারুর ইসলাম,উপজেলা যুবদলের যুবনেতা সেলিম,শাওন, গোলাম রব্বানী, মুক্তার,মাজেদুর। সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রবিউল ইসলাম, যুগ্ন আহ্বায়ক রাশেদ,ভেলাবাড়ি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুল রহিম টিটু, কামালপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক টিটু, যুগ্ন আহ্বায়ক বখতিয়ার রহমান সবুজ, রুবেল আলম স্বপন, ফুলবাড়ি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক কাবিল মাহমুদ সহ উপজেলা ও পৌর যুবদল বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।অভিযান শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মহিদুল ইসলাম মুন্সি বলেন বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা জীবন বাঁচাতে পারে। ডেঙ্গুর বিস্তার রোধ ও পরিচ্ছন্ন পরিবেশ গঠনে আমরা বাড়ির আশেপাশে কোথাও পানি জমতে দিবো না, জমে থাকা পানি নিয়মিত পরিস্কার করতে হবে আমাদের সকলেই। তিনি বলেন, সাধারণ মানুষকে নিজেদের ঘরবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।