যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

সারিয়াকান্দিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

মোঃ পাভেল মিয়া
মোঃ পাভেল মিয়া স্টাফ রিপোর্টার প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৬, ১০:২৯ পিএম

স্টাফ রিপোর্টার: বগুড়ার সারিয়াকান্দিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে প্রবেশ করে সুপারি গাছ ও লাউ গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শুক্রবার (২৮ শে আগষ্ট) দুপুর সাড়ে ১২ টায় উপজেলার কামালপুর ইউনিয়নের বুড়ইল গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আলতাফ হোসেন বাদী হয়ে সারিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং আইনগত সহায়তা কামনা করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়,কামালপুর ইউনিয়নের বুড়ইল গ্রামের আজগর আলী মন্ডলের ছেলে আনিছুর রহমান ও আব্দুস সামাদের স্ত্রী রুপালি বেগমের সাথে জমাজমির ভাগ বাটোয়ারা নিয়ে আলতাফ আলীর সঙ্গে বিরোধ রয়েছে। এ বিষয়ে জেলা বগুড়ার সারিয়াকান্দি থানার সিভিল জজ আদালতে মোকদ্দমা নং ৯৪/২৬ বিচারাধীন।
এর আগে গত ২১ জুন/২৬ ইং-উক্ত বিবাদীগণ দলবদ্ধ হয়ে নালিশী সম্পত্তিতে প্রবেশ করে বেদখলের চেষ্টা করে। পরবর্তীতে আদালতে নালিশী সম্পত্তির অস্থায়ী ও অন্তবর্তী নিষেধাজ্ঞার আবেদন করলে সংশ্লিষ্ট জমির ওপর নিষেধাজ্ঞা জারি করেন আদালত।
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুনরায় গত ২৮ শে আগষ্ট দুপুর সাড়ে ১২ টার দিকে অভিযুক্তরা বিরোধপূর্ণ জমিতে প্রবেশ করেন এবং বেদখলের অপচেষ্টা, জমিতে থাকা গাছ কেটে ফেলা হয়। ঘটনাস্থলে গিয়ে গাছ কাটায় বাধা দিলে অভিযুক্তরা লাঞ্চিত করে ও হত্যার হুমকি দেন এবং জমি দখলের হুমকি দিয়ে চলে যান বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী আলতাফ হোসেন অভিযোগ করে বলেন, আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্রতিপক্ষ আইনকে তোয়াক্কা না করে গাছ কেটে ফেলে দিয়েছে। তিনি আরও বলেন, এই ঘটনার পর থেকে আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি এবং আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি।
অভিযোগের বিষয়ে আনিছুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া গেছে।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, বিষয়টি নিয়ে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে সঠিক তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।