যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা ও পুলিশ হামলা বন্ধের দাবি • অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধনে অংশ নেওয়ায় স্কুলছাত্রের ওপর হামলা-গুলি • নড়াইলে হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর • মোহনপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টা, ১ লাখ ৪০ হাজার টাকা লুট • চাঁপাইনবাবগঞ্জে পাচারের উদ্দেশ্যে পরিবহনের সময় ৮০ বস্তা সার জব্দ, দুজনের কারাদণ্ড • লুটের টাকা ঢেলে শেখ হাসিনা দেশে অস্থিরতা তৈরি করছে : তথ্য উপদেষ্টা • নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার • ডেঙ্গুতে মারা গেলেন জুলাই যোদ্ধা চন্দন
লিঙ্ক কপি হয়েছে!

মোংলায় নির্জন জায়গায় ভ্যান থামিয়ে নারী যাত্রীকে যৌন নিপীড়ন, গ্রেপ্তার ১

মাসুদ রানা
মাসুদ রানা উপজেলা প্রতিনিধি প্রকাশিত: ৬ জুন ২০২৬, ০৬:৩৫ পিএম

বাগেরহাটের মোংলায় এক নারী গার্মেন্টস কর্মীকে যৌন পীড়নের অভিযোগে লুইচ আদিত্য (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

মোংলায় নির্জন জায়গায় ভ্যান থামিয়ে যাত্রীকে  যৌন নিপীড়ন গ্রেফতারকৃত লুইচ আদিত্য মোংলা উপজেলার দক্ষিণ কাইনমারী এলাকার মৃত প্রকাশ আদিত্যের ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক।

মোংলা থানার সেকেন্ড অফিসার এসআই ইমামুল ইসলাম জানান, ভুক্তভোগী নারীর লিখিত অভিযোগের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, মোংলা পোর্ট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পাওয়ার হাউজ রোড এলাকায় টিএনটি মসজিদ সংলগ্ন এলাকায়  একটি ফাঁকা স্থানে যাত্রী হিসেবে থাকা ওই নারীকে একা পেয়ে অভিযুক্ত ব্যক্তি অসদাচরণ করেন বলে অভিযোগ ওঠে।

ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, ভ্যানচালক প্রথমে ওড়না গাড়ির চাকায় আটকে যাওয়ার মিথ্যে কথা বলে ভ্যান থামান।পরে তিনি নারী যাত্রীর সঙ্গে অনাকাঙ্ক্ষিত আচরণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর ভুক্তভোগী মোংলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে এবং অভিযুক্তকে গ্রেফতার করে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অতীতে অভিযুক্তের বিরুদ্ধে এরকম অপরাধের অভিযোগ আরো আছে।