যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• ফুলবাড়ীর শিবনগর ইউপির পূর্ব কোয়ারপুর দূর্গা মন্দির নির্মাণ কাজের উদ্বোধন • ফুলবাড়ী কয়লা খনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন • বিকল্প পথে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চালান • ​রাজশাহী সীমান্তে বিজিবির অভিযান : মদ, যৌন উত্তেজক ট্যাবলেট ও চোরাচালানি মালামাল জব্দ • গ্রেপ্তার, নির্যাতন, এমনকি হত্যা করলেও ডিসেম্বরে দেশে ফিরবো : শেখ হাসিনা • ভোলায় জমি দখলে বাধা দেওয়ায় মুক্তিযোদ্ধার ভাইয়ের ওপর হামলা ও মারধরের অভিযোগ • বনানীতে শুরু হয়েছে চিত্রশিল্পী রাশিদ খানের একক চিত্রপ্রদর্শনী ‘নদীলিপি : দ্য রিভার স্ক্রিপ্ট’ • মদনে ভার্চুয়ালি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন
লিঙ্ক কপি হয়েছে!

​রাজশাহী সীমান্তে বিজিবির অভিযান : মদ, যৌন উত্তেজক ট্যাবলেট ও চোরাচালানি মালামাল জব্দ

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৬, ১০:৩৬ এএম

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালকের দিকনির্দেশনায় রাজশাহী সীমান্তে কঠোর গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ, যৌন উত্তেজক ট্যাবলেট ও চোরাচালানি মালামাল জব্দ করেছে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)।

​আজ শুক্রবার (০৬ নভেম্বর) রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

​বিজিবি সূত্রে জানা যায়, অদ্য ০৫ নভেম্বর দিবাগত রাত ১২টা থেকে ৬ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত রাজশাহী ব্যাটালিয়ন ১ বিজিবির অধীনস্থ প্রেমতলী বিওপি, ইউসুফপুর বিওপি এবং মাজারদিয়া বিওপির আভিযানিক দলগুলো গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে।

​অভিযানকালে মালিকবিহীন অবস্থায় নিম্নলিখিত চোরাচালানি ও মাদকদ্রব্য জব্দ করা হয়: ৫৯ বোতল ভারতীয় জেডি মদ, ​৭,০০০ পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স, ১০৪ পিস ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট (DR.x-100mg), ২০০ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট।

​প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জব্দকৃত মাদকদ্রব্য নিজ দায়িত্বপূর্ণ থানায় এবং অন্যান্য চোরাচালানি মালামাল রাজশাহী শুল্ক গুদামে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

​সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, মাদকদ্রব্য ও চোরাচালান রোধে বিজিবির এই কঠোর অবস্থান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে। এ ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।