যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা ও পুলিশ হামলা বন্ধের দাবি • অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধনে অংশ নেওয়ায় স্কুলছাত্রের ওপর হামলা-গুলি • নড়াইলে হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর • মোহনপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টা, ১ লাখ ৪০ হাজার টাকা লুট • চাঁপাইনবাবগঞ্জে পাচারের উদ্দেশ্যে পরিবহনের সময় ৮০ বস্তা সার জব্দ, দুজনের কারাদণ্ড • লুটের টাকা ঢেলে শেখ হাসিনা দেশে অস্থিরতা তৈরি করছে : তথ্য উপদেষ্টা • নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার • ডেঙ্গুতে মারা গেলেন জুলাই যোদ্ধা চন্দন
লিঙ্ক কপি হয়েছে!

রাজশাহীতে ১০৫ বোতল ভারতীয় ‘ক্যাপ্টেন’ মদ জব্দ করেছে বিজিবি

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ০১:৪৭ পিএম

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে রাজশাহী সীমান্তে বিশেষ অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে ১০৫ বোতল ভারতীয় ‘ক্যাপ্টেন’ মদ জব্দ করা হয়েছে।

​সোমবার (২৬ অক্টোবর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)।

​বিজিবি জানায়, গত ২৬ অক্টোবর দিবাগত রাত পৌনে ১২টার দিকে (রাত ১১টা ৪৫ মিনিটে) রাজশাহী ব্যাটালিয়নের অধীনস্থ ইউসুফপুর বিওপির একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে চারঘাট থানাধীন পল্টন আমবাগান এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ১০৫ বোতল ভারতীয় ‘ক্যাপ্টেন’ মদ উদ্ধার করা হয়।

​জব্দকৃত মাদকদ্রব্য চারঘাট থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি। পাশাপাশি, এই চোরাচালানের সাথে জড়িতদের শনাক্ত করতে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।